NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

কাতারে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার


খবর   প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৫, ০৭:০৪ পিএম

কাতারে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে কাতার সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়েছে।

আজ (বুধবার) দোহায় কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টার ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী শেখ সাউদ বিন আবদুর রহমান বিন হাসান আল-থানির সঙ্গে বৈঠকের আগে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়।

 

কাতারের রাজধানী দোহাতে আর্থনা সামিটে যোগ দিতে চারদিনের সফরে ২১ এপ্রিল (সোমবার) সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সযোগে কাতারে রওয়ানা হন। কাতার পৌঁছানোর পরদিন (মঙ্গলবার) তিনি সম্মেলনে যোগদান করেন এবং একটি বিষয়ে মূল প্রবন্ধ পাঠ করেন।

মূল সম্মেলনের সাইডলাইনে তিনি সরকারি, বেসরকারি ও ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন। আজ (২৩ এপ্রিল) তিনি রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে যোগদান করেন।