NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

এবারের মেট গালায় শাহরুখ ‘চমক’!


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৮ এএম

এবারের মেট গালায় শাহরুখ ‘চমক’!

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা-য় ইতিহাস তৈরি করতে যাচ্ছেন শাহরুখ খান। তার ম্যানেজার পূজা দাদলানির এক ইঙ্গিতেই জল্পনার সূত্রপাত। শাহরুখ এই মুহূর্তে তার পরবর্তী সিনেমা ‘কিং’ নিয়ে ব্যস্ত। উপরন্তু আইপিএল-এর মৌসুমে শাহরুখের আলাদা ব্যস্ততা থাকে।

এমন আবহেই বলিপাড়ার অন্দরে কানাঘুষা, মেট গালার রেড কার্পেটে সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে হাঁটবেন বলিউড বাদশা। 

 

জল্পনার সূত্রপাত, ‘ডায়েট সব্য’র অ্যাকাউন্টের একটি পোস্ট থেকে। যেখানে লেখা- “অসম্ভব ঘটনা ঘটতে চলেছে। ভারতীয় বিনোদুনিয়ার দুই মহীরুহ এবার নিজেদের শৈল্পিক দক্ষতার মেলবন্ধন ঘটাতে চলেছে।

একজন বলিউডে সেরা সুপারস্টার, অন্যজন ভারতের বর্তমান প্রজন্মের সব থেকে বড় ফ্যাশন ডিজাইনার। ২০২৫ সালের মেট গালার জন্য জুটি বাঁধতে চলেছেন তাঁরা। আর এই বলিউড আইকন নিজের কেয়ারলেস সাজপোশাক নিয়ে এবার মেট গালার রেড কার্পেটে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে ইতিহাস তৈরি করতে চলেছেন।” 

 

Shah Rukh Khan pic ahead of IIFA event grabs fans' attention - India Today

ক্যাপশনে উল্লেখ- ‘এবারের মেট গালা উত্তেজনাপূর্ণ হতে চলেছে।

’ ব্যস এরপর থেকেই শাহরুখের মেট গালায় যোগ দেওয়ার গুঞ্জন শুরু। তবে সেই জল্পনায় ঘৃতাহূতি পড়ে পোস্টে শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানির এক লাইকে! 

 

গতবার সব্যসাচীর পোশাকে রেড কার্পেটে মাতিয়েছিলেন আলিয়া ভাট। এবার কি তবে শাহরুখ খানের পালা? অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। যদিও এমন জল্পনায় এখনো কোনও প্রতিক্রিয়া দেননি শাহরুখ। 

ভারতীয় সুন্দরীরা বেশ অনেক বছর আগে থেকেই ‘মেট গালা’র রেড কার্পেটে দ্যুতি ছড়াচ্ছেন।

২০১৭ সালে প্রিয়াঙ্কা চোপড়ার হাত ধরেই সংশ্লিষ্ট ফ্যাশন ইভেন্ট দেশটিতে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পরবর্তীতে দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরাও মেট গালার লাল গালিচায় নজর কেড়েছেন। 

 

প্রসঙ্গত, নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায় এখানে। ২০২৫ সালের ‘মেট গালা’ অনুষ্ঠিত হতে চলেছে ৫ মে।