NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

একাত্তর ও পঁচাত্তরের পরাজিত শত্রুরা এখনও তৎপর: ফ্লোরিডা আওয়ামী লীগ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:২৪ এএম

একাত্তর ও পঁচাত্তরের পরাজিত শত্রুরা এখনও তৎপর: ফ্লোরিডা আওয়ামী লীগ
ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ কর্তৃক ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে ১৩ আগস্ট এক দোয়া মাহফিল ও আলোচনা সভা স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযাদ্ধা নান্নু আহমেদের সভাপত্বিতে ও সাবেক সাধারণ সম্পাদক মুজিব উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন লিটন খান, রানা খান, বুলবুল চৌধুরী, একরামুল ইসলাম ভুইয়া, অ্যাডভোকেট এম রহমান জহির, সালমা রহমান মিনু, বীর মুক্তিযোদ্ধা বুলবুল চৌধুরী, উসমান চৌধুরী অপু, আনোয়ার খান দিপু, তৌহিদুল ইসলাম খান, শেখ আহমেদ বাবুল, সাজ্জাদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নাছের, ডাক্তার আরজু, জেমী খান, ডলি আহমেদ, মীম খান, ডা. রবি প্রমুখ। সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল আমিন মসজিদের ইমাম ড. কে নুরানী! এতে মূলধারার রাজনীতিক ডেমোক্রেট পার্টির নেতা জুনায়েদ আক্তার, ফ্লোরিডা থেকে কংগ্রেস প্রার্থী হাসান জাহাঙ্গীরও ছিলেন। বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন সালমা রহমান মিনু। সভার মূল বক্তা এম ফজলুর রহমান বলেন, “৭১ ও ‘৭৫ এর ষড়যন্ত্রকারীরা বসে নেই। ওরা আজ দেশ-বিদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশে যেকোনও মূল্যে অস্থিরতা সৃষ্টি করতে তারা মরিয়া।” সভায় বক্তারা প্রবাসের সকলকে বৈধ উপায়ে দেশে টাকা পাঠানোর আহ্বান জানান।