NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সাধারণ মানুষ চায় এই সরকার আরো ৫ বছর থাকুক : স্বরাষ্ট্র উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৮ এএম

সাধারণ মানুষ চায় এই সরকার আরো ৫ বছর থাকুক : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দেশের সাধারণ মানুষ চাচ্ছে এই সরকার যেন আরো ৫ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে।’ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

দেশের আইন-শৃঙ্খলা আগের চেয়ে আরো উন্নতি হয়েছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘কিছুদিন আগে আমাদের থানাগুলোর নিজস্ব অনেক হাতিয়ার হারিয়েছে। এগুলো উদ্ধারের জন্য কাজ চলছে।

হারানো হাতিয়ার উদ্ধার হলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি হবে।’

 

শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের অপরাধীদের আনার চুক্তি আছে। সেটার আলোকে ফেরত আনার চেষ্টা চলবে।’

সম্প্রতি ইসরায়েলবিরোধী আগ্রাসনের নামে সিলেটে মব সৃষ্টি করে লুটপাট ও ভাঙচুর হয়েছে—বিএনপির এই দাবির প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তারা অনেক কিছুই বলতে পারে।

তবে যারা এসব অপকর্ম করছে, আমরা তাদের আইনের আওতায় এনেছি। কোনোভাবেই যাতে কেউ আইন নিজের হাতে তুলে না নেয়, সে জন্য আমরা কঠোর অবস্থানে রয়েছি।’

 

হাওরের কৃষির উন্নয়নে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ‘হাওরসহ সারা দেশে অনেক পতিত জমি পড়ে আছে। আমরা এই জমি চাষের আওতায় আনতে ৫০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছি।

যার মাধ্যমে পতিত জমি চাষের আওতায় আনা হবে।’

 

থানা পরিদর্শনের পর স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরে ধানকাটা কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সিলেট রেঞ্জ ডিআইজি মুশফেকুর রহমান, জেলা প্রশাসক সুনামগঞ্জ ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া প্রমুখ।