NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নিউইয়র্কে ইউএসবিসিসিআই রিয়েল এস্টেট এক্সপো ৩ মে


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৭ এএম

নিউইয়র্কে ইউএসবিসিসিআই রিয়েল এস্টেট এক্সপো ৩ মে

নিউইয়র্কে ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-ইউএসবিসিসিআই রিয়েল এস্টেট এক্সপো আগামী ৩ মে শনিবার নিউইয়র্কের লা গার্ডিয়া ম্যারিয়ট হোটেলে “রিয়েল এস্টেট এক্সপো ২০২৪” আয়োজন করতে যাচ্ছে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। এক্সপোতে ১০০ জনেরও বেশি রিয়েল এস্টেট পেশাজীবী ও ৬০টি প্রতিষ্ঠান অংশ নেবে। গত ৩ এপ্রিল জামাইকায় ইউএসবিসিসিআই’র এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইউএসবিসিসিআই-এর লক্ষ্য, প্রবাসী বাংলাদেশীসহ সকল কমিউনিটির জন্য রিয়েল এস্টেট বাজারকে সহজলভ্য করা। এই এক্সপো শুধু লেনদেনের জায়গা নয়, এখানে মানুষ বাড়ি কেনার আগে-পরে কী করবেন, তা শিখতে পারবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এক্সপোতে প্রথমবারের মতো নিউইয়র্কে বাড়ি ক্রয়ে ১% ডাউন পেমেন্ট, ইসলামিক শরিয়া-সম্মত গৃহঋণ, সরকারি অনুদান এবং মর্টগেজ সুবিধা সম্পর্কে সরাসরি তথ্য ও আবেদনের সুযোগ থাকবে। পাশাপাশি, বিশেষজ্ঞ প্যানেল আলোচনা, বিনিয়োগ কৌশল, আইনি পরামর্শ এবং নতুন ক্রেতাদের জন্য হোম অউনারশিপ গাইড প্রদান করা হবে।
আয়োজকদের মতে, এটি শুধু বাড়ি কেনাবেচার মঞ্চ নয়, বরং রিয়েল এস্টেট সেক্টরে সচেতনতা তৈরির একটি উদ্যোগ। ইভেন্টে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে হলেও আগাম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
সংবাদ সম্মেলনে ইউএসবিসিসিআই সভাপতি লিটন আহমেদ-এর সভাপতিত্বে এবং সংগঠনের পরিচালক শেখ ফরহাদের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি ইসমাইল আহমেদ, কোষাধ্যক্ষ আহাদ আলী সিপিএ, পরিচালক মিলি ভুইয়া, লিস্টেল গ্রাটিও, হাসিব রুবিও, কাজী জাহাঙ্গীর, মোহাম্মদ কবির প্রমুখ। এতে সংগঠনের পরিচালকবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইভেন্টে আয়োজকদের ধারণা, ভিড় এড়াতে দর্শকদের অগ্রিম টিকেট বুক করতে হবে। রেজিস্ট্রেশন ও বিস্তারিত জানতে www.usbccireexpo.com/ticket ভিজিট করতে অনুরোধ করা হয়েছে।