NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

লোকসভার পর ভারতের রাজ্যসভাতেও পাস হলো বিতর্কিত ওয়াকফ বিল


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৭ এএম

লোকসভার পর ভারতের রাজ্যসভাতেও পাস হলো বিতর্কিত ওয়াকফ বিল

লোকসভার পর এবার ভারতের রাজ্যসভাতেও পাস হয়েছে বিতর্কিত ওয়াকফ বিল। দীর্ঘ ১২ ঘন্টার বিতর্কের পর বৃহস্পতিবার (৩ এপ্রিল) গভীর রাতে পাস হয় বিলটি। এর পক্ষে ভোট পড়ে ১২৮টি। আর বিপক্ষে ভোট দেয় ৯৫ জন সদস্য।

মুসলিমদের কল্যাণে দান করা জমিকে ওয়াকফ সম্পত্তি বলা হয়, যা বিক্রি বা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যায় না।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওয়াকফ বিল আইনে পরিণত হতে এখন কেবল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সইয়ের অপেক্ষা। এরপরই বদলে যাবে ৭০ বছরের পুরনো আইন।

বুধবার (২ এপ্রিল) মুসলিম ও বিরোধীদের আপত্তির মুখে ভারতের পার্লামেন্টে ওয়াকফ বিল পেশ করে বিজেপি সরকার। শরিকদের সমর্থন নিশ্চিত করেই পেশ করা হয় সংশোধনী বিল। তবে এই বিল বিরোধী অবস্থান নেয় বিরোধী শিবির। তাদের দাবি এই বিল ভারতের সংবিধান পরিপন্থি।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, নতুন সংশোধনীতে ওয়াকফ বোর্ডের গঠনতন্ত্র পরিবর্তন করা হয়েছে, এতে অমুসলিমদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিধান রাখা হয়েছে এবং কোন সম্পত্তি ওয়াকফ বলে বিবেচিত হবে ও কোনটা হবে না, তা সরকারকে নির্ধারণের এখতিয়ার দেওয়ার কথা বলা হয়েছে।

মুসলিমরা বলছেন, নতুন আইনে ইসলামিক সম্পত্তি সরকার হস্তগত করবে সরকার। বিরোধীদের যুক্তি, এই বিল ধর্মনিরপেক্ষ ভারতের পরিচয় বহন করে না।

বিলের বিতর্কিত ধারাসমূহ

 

১. ওয়াকফ বোর্ড ও কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে দুইজন অমুসলিম সদস্য বাধ্যতামূলক।

২. কমপক্ষে পাঁচ বছর ইসলাম পালনকারী ব্যক্তিই কেবল ওয়াকফে সম্পত্তি দান করতে পারবেন। বিরোধীদের মতে, এটি ধর্মীয় স্বাধীনতা ও সংবিধানের সমতা নীতির পরিপন্থী।

 

৩. সরকারি জমি ওয়াকফ দাবির বিষয়ে সিদ্ধান্ত নেবেন কালেক্টরের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা, যা পূর্ববর্তী ওয়াকফ ট্রাইবুনালের পরিবর্তে প্রস্তাব করা হয়েছে।

 

সূত্র: এনডিটিভি