NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

থাইল্যান্ড ও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৭ এএম

থাইল্যান্ড ও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস

বিমসটেক সম্মেলন উপলক্ষে থাইল্যান্ড সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংতার্ন শিনাওয়াত্রা ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠক করবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিমসটেক হলো বে অফ বেঙ্গলকে ঘিরে আঞ্চলিক একটি গ্রুপ। দুই দশক পেরিয়ে গেলেও বিমসটেক কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। প্রধান উপদেষ্টা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিকে শক্তিশালী করার ব্যাপারে জোর দেবেন।

 

শফিকুল আলম বলেন, ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বলে আসছেন আঞ্চলিক বিভিন্ন গ্রুপ সার্ক ও বিমসটেক যে করেই হোক পুনরুজ্জীবিত করতে হবে। যেন আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ ঘটানো যায়।

 

দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ব্যাংকক পৌঁছান প্রধান উপদেষ্টা। এদিন সকাল ৮টা ৫৫ মিনিটে ব্যাংকের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি।

 

সফরের প্রথমদিন বৃহস্পতিবার ড. ইউনূস সম্মেলনের ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন। দ্বিতীয় দিন শুক্রবার তিনি সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে তার।