NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে হাছান মাহমুদ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৬ এএম

লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে হাছান মাহমুদ

যুক্তরাজ্যের লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে দেখা গেছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে। লন্ডনের গ্যাংসহিল এলাকার আল-কালাম মসজিদে স্থানীয় সময় রোববার ঈদের নামাজ আদায় করেন তিনি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকে হাছান মাহমুদকে প্রকাশ্যে দেখা যায়নি। তিনি দেশে নেই— এমন গুঞ্জন ছিল। এই গুঞ্জনের মধ্যেই লন্ডনে দেখা গেল তাকে। ঈদের নামাজ শেষে পরিচিতদের সঙ্গে কুশল বিনিময় করছেন তিনি-  এমন কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

 

ছড়িয়ে পড়া দুটি ছবির একটিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের সঙ্গে কোলাকুলি করতে দেখা যায় হাছান মাহমুদকে। আরেক ছবিতে তাকে দেখা যায় স্থানীয় কয়েকজনের সঙ্গে।

বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে গুলি ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ঢাকা ও চট্টগ্রামে হাছান মাহমুদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।