NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

সিরাজগঞ্জে সুলতানি আমলের ঈদ মিছিল


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৬ এএম

সিরাজগঞ্জে সুলতানি আমলের ঈদ মিছিল

সিরাজগঞ্জের বেলকুচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সুলতানি আমলের আদলে ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে বেলকুচি পৌর শহরের আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদের সামনে থেকে জাতীয় নাগরিক পাটির (এনসিপি) ব্যানারে এ আনন্দ মিছিল হয়।

মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে ঈদের জামাত শেষ হতেই হাতি ও ঘোড়ার গাড়ি নিয়ে বেজে ওঠে ব্যান্ডপার্টির বাজনা। সুমধুর সুরে ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশীর ঈদ' গান বাজতে থাকে। নামাজ শেষে কয়েকশ মানুষ এ মিছিলে অংশ নেন।

 

সিরাজগঞ্জে সুলতানি আমলের ঈদ মিছিল

আনন্দ মিছিলে অংশগ্রহণকারি শ্রমিক আওয়াল সেখ বলেন, বেলকুচিতে এবারই প্রথম এভাবে ঈদ উদযাপিত হলো। আমার খুবই ভালো লেগেছে। আমি পুরো সময় মিছিলে ছিলাম। প্রতিবছর এমন আয়োজন প্রত্যাশা করি।

 

এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেন, আমাদের উদ্দেশ্য হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো ফিরিয়ে আনা। ঈদের এই আনন্দ মিছিল তারই একটি অংশ। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজন করা হবে।

সিরাজগঞ্জে সুলতানি আমলের ঈদ মিছিল

 

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেলকুচির প্রতিনিধি মুসা হাশেমী, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব ইফতেখার আলম আসাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিছিলে অংশ নেন।