NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

বুলেটপ্রুফ গ্লাসের ভেতর থেকে ঈদের দিন দেখা দিলেন ভাইজান


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৫ এএম

বুলেটপ্রুফ গ্লাসের ভেতর থেকে ঈদের দিন দেখা দিলেন ভাইজান

হত্যার হুমকি পাওয়ার পর থেকে ব্যাপক নিরাপত্তায় চলাফেরা করছেন ভাইজান সালমান খান। তাইতো ঈদের দিনেও অনুরাগীদের দেখা দিলেন নিরাপত্তা বলয়ের মধ্য থেকে। বুলেটপ্রুফ গ্লাসের ওপার থেকে তিনি অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

এ সময় দেখা গেছে, সালমান খানের বান্দ্রার বাড়ির সামনে উপচেপড়া ভিড়। নানাভাবে তাদের পুলিশ সামলে রাখার চেষ্টা করছেন। কিছুক্ষণ পরই প্রকাশ্যে আসেন সুপার স্টার সালমান খান। কিন্তু বাড়ির বাইরে আসেননি তিনি। ভেতর থেকে কাচের দেওয়ালের সামনে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান সবার প্রিয় ভাইজান।

 

‘বিংস সালমান খান’র অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা এক ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে। এর ক্যাপশনে লেখা রয়েছে, ‘ধন্যবাদ। ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক।’

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রতিটি ঈদে সালমান খান তার অনুরাগীদের দেখা দিতে প্রকাশ্যে আসেন। এবারও এর ব্যতিক্রম হয়নি। তার নিরাপত্তার কথা মাথায় রেখে আগেই বাড়ির সামনের অংশে বুলেট প্রুফ গ্লাস লাগানো হয়েছে। সেই বুলেট প্রুফ গ্লাসের অপর প্রান্ত থেকে ভক্তদের সঙ্গে দেখা করেন সালমান খান।

 

লরেন্স বিষ্ণোই সালমান খানকে বেশ কয়েকবার হত্যার হুমকি দিয়েছেন। এমনকি তার বাড়ি লক্ষ্য করে গুলিও ছুঁড়েছে। এ কারণে জীবনের নিরাপত্তা নিয়ে চিন্তিত সালমান ও তার পরিবারের সদস্যরা।

এদিকে এবারের ঈদে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘সিকান্দার’সিনেমাটি। গতকাল (৩০ মার্চ) মুক্তি পেয়েছে সিনেমাটি। এ আর মুরুগাদোস নির্মিত সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। আর তার বিপরীতে রয়েছেন রাশমিকা মান্দানা।

 

‘সিকান্দার’ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শর্মন জোশী, প্রতীক বব্বর প্রমুখ। সাজিদ নাদিয়াদওয়ালা সিনেমাটি প্রযোজনা করেছেন।