NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

যুক্তরাষ্ট্রের পুরস্কার পাওয়ায় জুলাই কন্যাদের ড. ইউনূসের অভিনন্দন


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৫ এএম

যুক্তরাষ্ট্রের পুরস্কার পাওয়ায় জুলাই কন্যাদের ড. ইউনূসের অভিনন্দন

যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড ২০২৫’ লাভ করায় জুলাই কন্যাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৯ মার্চ) রাতে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

 

প্রধান উপদেষ্টা জুলাই কন্যাদের বলেন, এ স্বীকৃতি আপনাদের অসাধারণ সাহস, নেতৃত্ব এবং অটুট প্রতিশ্রুতির এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনে যা আপনারা প্রদর্শন করেছিলেন।

তিনি বলেন, সেই সংকটময় সময়ে আপনারা সত্যিকারের সাহসের প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন। আন্দোলনের নেতা হিসেবে আপনারা কেবল প্রতিরোধের প্রতীক ছিলেন না, বরং একটি সংকটে নিপতিত জাতির জন্য আশার আলো হিসেবে দাঁড়িয়েছিলেন।

 

প্রধান উপদেষ্টা বলেন, এই পুরস্কারও স্বীকার করেছে যে, দৃঢ় সংকল্প নিয়ে আপনারা সহিংস দমন-পীড়নের বিরুদ্ধে লড়াই করেছেন, নিরাপত্তা বাহিনী ও পুরুষ সহযোদ্ধাদের মাঝে প্রতিরোধ গড়ে তুলেছেন এবং সম্পূর্ণ ইন্টারনেট বন্ধের মধ্যেও ন্যায়বিচারের লড়াই চালিয়ে যাওয়ার নতুন নতুন উপায় খুঁজে পেয়েছেন। আপনাদের এই শক্তি, দৃঢ়তা এবং সংকল্প বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বব্যাপী বহু মানুষকে অনুপ্রাণিত করেছে।

তিনি আরও বলেন, আপনাদের নিঃস্বার্থ প্রয়াস আমাদের সবাইকে স্মরণ করিয়ে দেয় যে, ন্যায়বিচারের সন্ধান কখনো সহজ নয়, তবে তা সর্বদা মূল্যবান। আপনারা বিশ্বকে দেখিয়েছেন প্রকৃত নেতৃত্ব ও আত্মত্যাগ কেমন হতে পারে। আপনাদের সাহসিকতা বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল ও ন্যায়সংগত ভবিষ্যতের পথ তৈরি করেছে।

 

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গর্বিত এবং এই সম্মান আপনারা যথার্থভাবেই অর্জন করেছেন, যা আপনাদের অবিচল চেতনার প্রতিফলন। অন্তর্বর্তী সরকার আপনাদের পাশে রয়েছে এবং আমরা একসঙ্গে সেই গণতন্ত্র, ন্যায়বিচার ও স্বাধীনতার লক্ষ্যে কাজ চালিয়ে যাবো, যা আপনারা সাহসিকতার সঙ্গে রক্ষা করেছেন। বাংলাদেশের অগ্রগতির পথে আমরা আপনাদের নেতৃত্ব প্রত্যাশা করছি।