NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজার সার্কিট হাউস এলাকায় পবিত্র ঈদুল ফিতরের একটি জামাত অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৫ এএম

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজার সার্কিট হাউস এলাকায় পবিত্র ঈদুল ফিতরের একটি জামাত অনুষ্ঠিত

রোববার (৩০ মাচ ) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত এ ঈদের জামাতে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী। এতে শতাধিক মুসল্লি (নারী-পুরুষ) অংশ নেন।

 

নামাজ শেষে মুসল্লিরা বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করেন। জানা গেছে, গত ১৫ বছর ধরে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।

 

 

 

এদিকে মুসলিম উম্মাহ বাংলাদেশের আয়োজনে সকাল সোয়া ৭টায় রাজধানীর পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। শিশু ও নারীসহ মুসল্লিরা জামাতে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।

 

মুসল্লিরা দাবি করেন, পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে রোজা রাখা হারাম। সারা পৃথিবীতে ঈদ হচ্ছে, সে হিসেবে আমরাও পালন করছি। এর আগেও ঈদ পালন করেছি।

 

একই তারিখে রোজা রাখা ও ঈদ উদ্‌যাপন করার জন্য সব মুসলমানদের প্রতি আহ্বান জানান নামাজে আসা মুসল্লিরা।

 

 

 

এ ছাড়া আরও কয়েক জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। জানা গেছে, চাঁদপুরের অর্ধশত গ্রামেও উদ্‌যাপন হচ্ছে ঈদুল ফিতর। মাদারীপুরের ২৫টি গ্রামের ৩০ হাজার মানুষ পালন করছেন ঈদুল ফিতর।