NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

কানাডায় বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ক্যালগারির বনভোজন


খবর   প্রকাশিত:  ১৮ অক্টোবর, ২০২৪, ০৬:২৮ এএম

কানাডায় বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ক্যালগারির বনভোজন
কানাডার ক্যালগেরির গ্রেলনমোর পার্কে বনভোজন করেছে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ক্যালগারি। দুই বছর বিরতির পর কানাডায় বসবাসরত বুয়েটের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা যেন নতুন উদ্যমে মেতে উঠেছিল অন্যরকম এক মিলনমেলায়। এ বনভোজনের আয়োজনে অতিথি হিসেবে যুক্ত হয়েছিলেন ক্যালগেরিতে বসবাসরত বিশিষ্টজনেরাও। সারাদিন ব্যাপী বনভোজনে চলে ছোট ছোট শিশু কিশোরদের দৌড় প্রতিযোগিতা, মহিলাদের বিভিন্ন ধরনের খেলা আর বড়দের চিরাচরিত আড্ডা। পরিবার-পরিজন নিয়ে প্রবাসী বাঙালিরা আনন্দে উৎসবে মেতে উঠে আর উপভোগ করে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যকে। বাড়তি আমেজ যোগ করে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার। ক্যালগেরির বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সভাপতি শুকুরুজ্জামান তুহিন বলেন, অনেক দিন পর পরিবারের সবাইকে নিয়ে আজ খুব আনন্দ করলাম। আগামী দিনগুলো সবার ভালো কাটুক প্রত্যাশা রইল। সারাদিনের বনভোজনের সমাপ্তি ঘোষণা করে সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, আগামী দিনে আমরা সবাই একে অপরের সাথে প্রবাসে এভাবে আরও সুন্দর দিন কাটাতে পারি- এটাই চাই। র‌্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।