NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

১০০ কোটির সরকারি ফান্ড থেকে ৯৬ কোটি টাকা খরচ : স্নিগ্ধ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৫ এএম

১০০ কোটির সরকারি ফান্ড থেকে ৯৬ কোটি টাকা খরচ : স্নিগ্ধ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে সরকারের দেওয়া শত কোটি টাকার ফান্ড খরচের হিসাব দিয়েছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি জানান, শত কোটি টাকার থেকে এখন পর্যন্ত ৯৬ কোটি ৬৭ লাখ টাকা খরচ হয়েছে।

আজ শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানে আহত এবং শহীদদের পরিবারের জন্য এই ফাউন্ডেশন করেছে সরকার।

 

অর্থ ব্যয়ের হিসাব তুলে ধরে স্নিগ্ধ  জানান, ৭৪৫ জন শহীদের পরিবারকে ৩৭ কোটি ২৫ লাখ টাকা দেওয়া হয়েছে। যা মোট শহীদ পরিবারের ৮৭.১৩ শতাংশ। আহতদের মধ্যে ৫ হাজার ৫৯৬ জনকে ৫৯ কোটি ৪১ লাখ দেওয়া হয়েছে। যা মোট আহতদের ৩৮.৩৯ শতাংশ।

 


 

আইনি জটিলতায় ১০০ জন শহীদের পরিবারের সহায়তা আটকে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

আহতদের টাকা দিতে দেরি হওয়ার বিষয়ে স্নিগ্ধ বলেন, ‘প্রতিদিন ফ্রড আহত সেজে আসছে। এমআইএস ভ্যারিফিকেশনের পরও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ভ্যারিফিকেশন করতে হচ্ছে। এজন্য সহায়তা দিতে দেরি হচ্ছে।

 

বাংলাদেশ আহত যোদ্ধাদের পাশে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ঈদের পর জুলাই আন্দোলনে আহতদের জন্য বেসরকারি পর্যায়ে ফান্ড তৈরির চেষ্টা করা হবে।’


 

ঈদুল ফিতর উপলক্ষে প্রত্যেক শহীদের পরিবারের কাছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছাসহ উপহার পাঠানো হয়েছে বলেও জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এই কর্মকর্তা।