NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৫ এএম

প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মার্চ (শুক্রবার) বেইজিংয়ের একটি রাষ্ট্রীয় অতিথিশালায় চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-এর সঙ্গে বৈঠকে যোগ দেন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

 

এর আগে প্রধান উপদেষ্টা বেইজিংয়ের পিপলস গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে যোগ দেন। একই দিন দ্য প্রেসিডেনশিয়াল হোটেলে চীনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিনিয়োগ সংলাপ অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

 

২৬ মার্চ প্রধান উপদেষ্টা চারদিনের রাষ্ট্রীয় সফরে চীনে যান। পরদিন ২৭ মার্চ বোয়াও ফোরাম ফর এশিয়া (BFA)-তে বক্তৃতা দেন। 'এক পরিবর্তনশীল বিশ্বে এশিয়া: একটি অভিন্ন ভবিষ্যতের দিকে' শীর্ষক বক্তৃতায় তিনি এশিয়ার অর্থনৈতিক সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

সফর শেষে ২৯ মার্চ তিনি দেশে ফেরার কথা রয়েছে।