NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

হতাশ সানি দেওল ছাড়ছেন বলিউড


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

হতাশ সানি দেওল ছাড়ছেন বলিউড

সানি দেওলের বলিউডে অভিষেক হয়েছিল ১৯৮৩ সালে ‘বেতাব’সিনেমার মাধ্যমে। ইন্ডাস্ট্রিতে চার দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন এ অভিনেতা। কিন্তু এবার তিনি বলিউড ছাড়তে চাইছেন।

সোমবার (২৪ মার্চ) প্রকাশ্যে এসেছে সানির নতুন সিনেমা ‘জাট’-এর ঝলক। অনুরাগীরা অভিনেতার এ সিনেমা নিয়ে এরই মধ্যে উৎসাহ প্রকাশ করেছেন। তবে সানি কিন্তু বলিউডে নিয়ে বেশ হতাশ। গত বছর বলিউডের একাধিক বড় বাজেটের সিনেমা ব্যর্থ হয়েছে। সানির মতে, বলিউড প্রযোজকদের উচিত দক্ষিণী নির্মাতাদের থেকে ছবি তৈরির কৌশল শেখা।

 

সানি দেওল বলেন, ‘আমি মুম্বাইয়ের প্রযোজকদের বলব দক্ষিণী প্রযোজকদের থেকে সিনেমা বানানোর কৌশল শিখতে। আমি এ সিনেমার দক্ষিণী প্রযোজকদের সঙ্গে কাজ করে খুবই খুশি।’ এরই সঙ্গে ‘গদর’ অভিনেতা জানান, প্রযোজকের সঙ্গে পরবর্তী সিনেমা নিয়েও তিনি কিছুটা আলাপ করেছেন। অভিনেতার ভাষ্য, ‘হয়তো আমি আগামীদিনে দক্ষিণে গিয়েই পাকাপাকিভাবে থাকা শুরু করব।’

 

বলিউডে একের পর এক সিনেমা কেনো সাফল্যের মুখ দেখছে না? প্রশ্নের উত্তরে সানি বলেন, ‘আগে পরিচালকরা গল্প শোনাতেন। সেটা পছন্দ হলে প্রযোজকরা সিনেমাটি তৈরি করতেন। কিন্তু এখন কর্পোরেট সংস্কৃতি এসে সব কিছু পাল্টে গেছে। প্রত্যেক পরিচালক এর শিকার হচ্ছেন। ফলে সিনেমা তৈরির প্রতি সবারই অনীহা জন্ম নিচ্ছে।’ সানির মতে, গল্পের উপর যে কোনো সিনেমার সাফল্য নির্ভর করে।