NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

রামপুরায় অগ্নিকাণ্ড, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

রামপুরায় অগ্নিকাণ্ড, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে

রাজধানীর রামপুরা পলাশবাগ এলাকায় একটি সিএনজি অটোরিকশার গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সোমবার (২৪ মার্চ) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

 

আনোয়ারুল ইসলাম বলেন, রামপুরা পলাশবাগ এলাকায় একটি সিএনজি অটো রিকশার গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। এদিন ভোর ৫টা ২৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পান তারা। পরে ৫টা ৩৬ মিনিট নাগাদ ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে খিলগাঁও, বারিধারা, তেজগাঁও ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ৬টি ইউনিটের চেষ্টায় সাড়ে ৬ টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

 

আগুনের সূত্রপাত কীভাবে ও হতাহত সম্পর্কে কিছু জানাননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।