NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আইন সংশোধন: পরিত্যক্ত বাড়ি নিজ নামে নামজারি করা যাবে


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

আইন সংশোধন: পরিত্যক্ত বাড়ি নিজ নামে নামজারি করা যাবে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পরিত্যক্ত বাড়ি বরাদ্দ পাওয়া ব্যক্তিরা আগে নিজ নামে নামজারি করতে পারতেন না। সেই অসুবিধা দূর করতে আইনে সংশোধনী আনা হয়েছে। এখন থেকে তারা নিজ নামে নামজারি করতে পারবেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

 

শফিকুল আলম বলেন, পরিত্যক্ত অনেক বাড়িই সরকার বিক্রি করে দিচ্ছে। এ বাড়িগুলো যারা বরাদ্দ পাচ্ছেন তারা আগে নিজেদের নামে নামজারি করতে পারতেন না। এ সমস্যা দূরীকরণে আইনে সংশোধনী আনা হয়েছে।

 

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর।