NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বাংলাদেশের সংস্কার কার্যক্রমে পূর্ণ সমর্থন কাতারের


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

বাংলাদেশের সংস্কার কার্যক্রমে পূর্ণ সমর্থন কাতারের

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এজেন্ডার প্রতি কাতার পূর্ণ সমর্থন জানিয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত সেরায়া আলি আল-কাহতানি।

মঙ্গলবার (১৮ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রদূত তার সরকারের এ বার্তা পৌঁছে দেন।

 

বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে কাতার আগ্রহী বলেও প্রধান উপদেষ্টাকে জানান রাষ্ট্রদূত।

এসময় ড. ইউনূস বলেন, ‘এটি অত্যন্ত চমৎকার সংবাদ।’ তিনি কাতারের আমিরকে এ সহায়তার জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

প্রধান উপদেষ্টা কাতারের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ ও তাদের কারখানা দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে স্থানান্তরের আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। কাতারের ব্যবসায়ীরা এখানে বিনিয়োগের সুযোগ খুঁজে নিতে পারবেন। আগামী এপ্রিলে ঢাকায় একটি বিনিয়োগ সম্মেলন আয়োজন করা হবে বলে জানান তিনি।

 

রাষ্ট্রদূত আমন্ত্রণের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, তার দেশ থেকে আরও ব্যবসায়ী শিগগির বাংলাদেশ সফর করবেন।

ড. ইউনূস তার সরকারের সংস্কার কর্মসূচি এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের জন্য গঠিত ঐকমত্য কমিশনের কাজের বিষয়টি রাষ্ট্রদূতকে অবহিত করেন।

 

এপ্রিলে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তার কাতার সফরে যাওয়ার কথা রয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা।