NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

উৎসবের রঙ ছড়ালেন সজল-নুসরাত


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

উৎসবের রঙ ছড়ালেন সজল-নুসরাত

ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘জ্বীন থ্রি’ সিনেমা। মুক্তিকে সামনে রেখে সিনেমাটির ‘কন্যা’ শিরোনামের গান প্রকাশ করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। গানটিতে দেখা গেছে রঙিন আর প্রাণোচ্ছ্বাসে ভরা উৎসবের আমেজ।

গীতিকবি রবিউল ইসলাম জীবনের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। উৎসবের আবহে নির্মিত এ গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা।

 

গানটির ভিডিওতে দেখা যায় ‘জ্বীন থ্রি’ সিনেমার দুই অভিনয়শিল্পী আব্দুন নূর সজল ও নুসরাত ফারিয়াকে। দুজনের পোশাকেও রঙের ছড়াছড়ি। দুজনের নাচও প্রাণবন্ত।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে,‌ ‘কন্যা এমন একটি গান, যা বাঙালির যেকোনো উৎসবে গাইতে পারবেন, নাচতে পারবেন, বাজাতে পারবেন। ফলে আমরা মনে করি, এই গানের মালিক বাংলা ভাষাভাষীর সব মানুষ। এই গান আপনার, আমার সবার। এ কারণে গানটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। চাইলেই যে কেউ সোশ্যাল মিডিয়ায় নিজেদের অ্যাকাউন্টে শেয়ার করতে পারবেন।’

 

‘জ্বীন’ সিরিজের প্রথম সিনেমা মুক্তি পায় ২০২৩ সালের ঈদুল ফিতরে। নাদের চৌধুরী পরিচালিত সিনেমাটিতে পূজা চেরির বিপরীতে ছিলেন সজল। ‘জ্বীন টু’ সিনেমায় না থাকলেও সজল ফিরেছেন তৃতীয় কিস্তিতে। অন্যদিকে এবারই প্রথম ‘জ্বীন’ সিনেমায় যুক্ত হয়েছেন নুসরাত ফারিয়া। এই সিনেমা দিয়ে সাত বছর পর জাজ মাল্টিমিডিয়ার ঘরে ফিরলেন তিনি।

 

হরর ঘরানার ‘জ্বীন থ্রি’ নির্মিত হয়েছে সত্য ঘটনার ছায়া অবলম্বনে। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। ‘জ্বীন টু’ সিনেমার পরিচালকও ছিলেন তিনি।