NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

অকালেই চলে গেলেন দুইবার কানজয়ী অভিনেত্রী এমিলি


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ এএম

অকালেই চলে গেলেন দুইবার কানজয়ী অভিনেত্রী এমিলি

মাত্র ৪৩ বছর বয়স হয়েছিল তার। অভিনয় করতে এসে নিজের মেধার বিকাশ ঘটিয়েছিলেন। সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছিলেন নাম। কান চলচ্চিত্র উৎসবে দুইবার জিতেছিলেন সেরা অভিনত্রীর পুরস্কার। বেলজিয়ান অভিনেত্রী এমিলি ডেকেন, তিনি আর নেই। বড় অকালেই পরপাড়ে যাত্রা করেছেন এই অভিনেত্রী।

তার পরিবার ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে নিশ্চিত করেছে, রবিবার প্যারিসের কাছে একটি হাসপাতালে অ্যাড্রেনোকরটিকাল কার্সিনোমা নামক এক বিরল ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এমিলি। ২০২৩ সালের অক্টোবর মাসে তার এই রোগটি ধরা পড়ে।

 

এমিলি ডেকেন মাত্র ১৮ বছর বয়সে ‘রোজেটা’ ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন। এই ছবিতে তিনি একটি অভাবী পরিবারের কিশোরী মেয়ের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। ১৯৯৯ সালের কান চলচ্চিত্র উৎসবে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। তার অভিনীত ‘রোজেটা’ ছবিটি সে বছর কানের সেরা ছবির পুরস্কারও জিতেছিল।

তার পরের সময়গুলোতে তিনি ‘ব্রাদারহুড অফ দ্য উলফ’ (২০০১) এবং ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ (২০০৯) ছবিগুলোতে অভিনয় করেছেন। ২০১২ সালে তিনি ‘আওয়ার চিলড্রেন’ ছবিতে অভিনয় করে আবারও কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হন। এছাড়া ‘নট মাই টাইপ’ (২০১৪), ‘দিস ইজ আওয়ার ল্যান্ড’ (২০১৭) এবং ‘ক্লোজ’ (২০২২) ছবিতেও তার অভিনয় প্রশংসিত হয়।

 

এমিলির শেষ কাজ ছিল ইংরেজি ভাষার চলচ্চিত্র ‘সারভাইভ’।

 

এমিলি প্রথম বিয়ে করেছিলেন আলেক্সান্দ্রে সাভারেসকে। সেখানে তিনি মিলা নামের এক কন্যা সন্তান জন্ম দেন। আলেক্সান্দ্রের পর তিনি লেখক মিশেল ফেরাচ্চিকে বিয়ে করেছিলেন।