NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

শ্রাবন্তীর জন্মদিনে যা বললেন প্রেমিক অভিরূপ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:১৩ পিএম

>
শ্রাবন্তীর জন্মদিনে যা বললেন প্রেমিক অভিরূপ

টলিউডের প্রথম সারির অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। নব্বই দশকে তার বড় পর্দায় অভিষেক হয়েছিল। তবে পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন ২০০৩ সালে। এরপর অনেক ব্যবসাসফল সিনেমায় দেখা গেছে তাকে। সৌন্দর্য আর অভিনয় গুণে নিজেকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছাতে সক্ষম হন।

আজ ১৩ আগস্ট শ্রাবন্তীর জন্মদিন। ১৯৮৭ সালের এই দিনে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। বিশেষ দিনটিতে ভক্তরা অভিনেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন, ভালোবাসা প্রকাশ করছেন।

তবে একজনের শুভেচ্ছা একটু বিশেষ। কারণ তিনি শ্রাবন্তীর বিশেষ মানুষ, প্রেমিক। নাম তার অভিরূপ নাগ চৌধুরী। তিনটি সংসারে বিচ্ছেদের পর শ্রাবন্তী এখন অভিরূপের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন।

প্রেমিকা শ্রাবন্তীর জন্মদিনে শুভেচ্ছা বার্তা দিয়েছেন অভিরূপ। অভিনেত্রীর একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন। আরও এগিয়ে যাও, ভবিষ্যৎ উজ্জ্বল হোক। তোমার বড় ভক্ত’।

srabanti
শ্রাবন্তীকে নিয়ে অভিরূপের পোস্ট

প্রেমিকের এই পোস্টে সাড়া দিয়েছেন শ্রাবন্তীও। মন্তব্যে লিখেছেন, ‘ধন্যবাদ মিস্টার ভক্ত’। সঙ্গে জুড়ে দিয়েছেন লাল রঙের হার্ট ইমোজি।

তৃতীয় স্বামী রোশান সিংয়ের সঙ্গে ২০১৯ সালে ঘর বাঁধেন শ্রাবন্তী। এক বছর যেতে না যেতেই সংসারটি ছেড়ে আসেন অভিনেত্রী। এরপর গত বছর অভিরূপের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন মুহূর্তে তাদেরকে একসঙ্গে দেখা গেছে।

যদিও সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিরূপকে কেবল বন্ধু হিসেবেই পরিচয় দিয়েছেন শ্রাবন্তী। বলেছেন, ‘মানুষ হিসেবে খুব ভালো, পরিবারের দিকে খুব নজর রাখে, যা আমার সবচেয়ে ভালো লাগে। আর বন্ধু হিসেবে ভীষণ ভালো। আমি মনের কথা বলতে পারি।’

শ্রাবন্তীকে সর্বশেষ দেখা গেছে ‘বিক্ষোভ’ নামের একটি সিনেমায়। যেটা মুক্তি পেয়েছে বাংলাদেশে। এছাড়া কলকাতায়ও কিছুদিন আগে তার একটি সিনেমা মুক্তি পায়। সেটার নাম ‘ভয় পেও না’।