NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

নাক থেকে খুলে গেল দামি নথ, হারাতে চাইলেন না নীতা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ এএম

নাক থেকে খুলে গেল দামি নথ, হারাতে চাইলেন না নীতা

গত বছর রাজকীয় আমেজে অনুষ্ঠিত হয় মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে। সেখানে এসেছিলেন দেশ-বিদেশের নামজাদা তারকারা। তাদের মধ্যে ছিলেন হলিউড তারকা কিম কার্দাশিয়ান ও ক্লোয়ি কার্দাশিয়ান।

 

সম্প্রতি 'দ্য কার্দাশিয়ানস'-এর একটি পর্বে কিম ও ক্লোয়ি তাদের ভারত সফর নিয়ে কথা বলেন। সেই পর্বের একটি মুহূর্তে দেখানো হয়, আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে তারা দুই বোন অনুষ্ঠানস্থলে উপস্থিত। এ সময় তারা কথা বলছিলেন নীতা আম্বানির সঙ্গে। আর তাদের সঙ্গে কথা বলতে বলতেই নীতা আম্বানির নাকে থাকা পান্নার নথটি হঠাৎ করে খুলে যায়। আর নীতা বুঝতে পেরে দ্রুত নথটি মাটিতে পড়ার আগেই ধরে নেন, এবং হাসেন। সেই মুহূর্তটি ক্যামেরায়ও ধরা পড়ে যায়। ফ্যান পেজে উঠে এসেছে সেই মুহূর্তটি। 

তবে কার্দাসিয়ানদের সেই অনুষ্ঠানে কিমের গলার হার থেকে একটি হীরা খসে পড়ে যায়। আর সেই ভিডিওটিও ভাইরাল হয়। সেখানে নেটিজেনরা লেখেন, ‘শুধুমাত্র কোটিপতিরাই হীরা হারিয়ে ফেলছেন।’

 

প্রসঙ্গত শুধু নীতা আম্বানির পান্নাই নয়, ওই একই দিনে একই অনুষ্ঠানে কিমের গলার হার থেকে একটি হীরা খসে পড়ে যায়। সেই মুহূর্তটিও ক্যামেরায় ধরা পড়েছে। কিন্তু ভিড় ও ব্যস্ততার কারণে কিম সেটা খেয়াল করেননি। পরে তার বোন ক্লোয়-ই  প্রথম খেয়াল করেন যে একই নেকলেস থেকে একটি হীরা নিখোঁজ। আর তখন কিমকে বলতে শোনা যায়, 'কিম, ওটার একটা ডায়মন্ড মিসিং (হারিয়েছে)!' কিমও তাতে আতঙ্কিত হয়ে বলেন, ‘ওএমজি, আমাকে এবার এর মূল্য গুনতে হবে!’ তবে যদি সেদিন নীতা আম্বানি তার নথটি হারিয়ে ফেলতেন- সেটির মূল্য চোকাতে হলে নীতাকে গুনতে হতো আনুমানিক ৫৩ কোটি রুপি।