NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

আহত ভাগ্যশ্রীর কপালে ১৩ সেলাই


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ এএম

আহত ভাগ্যশ্রীর কপালে ১৩ সেলাই

গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী। তার কপালের ক্ষতস্থানে ১৩টি সেলাই পড়েছে। ভয়ানক আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এখন কেমন আছেন ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবির এই নায়িকা?

হাসপাতাল থেকেই সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেছেন ভাগ্যশ্রী। সেসব ছবিতে দেখা গেছে ভ্রুর কাছে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে তার। কপালে ব্যান্ডেজ নিয়ে হাসিমুখে ছবিও তুলেছেন তিনি। সেটা দেখে ধারণা করা যায়, সুস্থ হয়ে উঠেছেন তিনি।

 

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে পিকল-বল খেলতে গিয়েই আঘাত পেয়েছেন ভাগ্যশ্রী। অনেকে অভিনেত্রীকে সমবেদনা জানালেও, বেশিরভাগ মানুষ তার সমালোচনা করছেন। তাদের বক্তব্য হচ্ছে, সব জায়গায় রিল তৈরি করা, ছবি তোলা কি খুব প্রয়োজন? অন্য এক ব্যক্তি মন্তব্য করেছেন, এখন সব ব্যক্তিগত মুহূর্ত সামাজিক মাধ্যমে প্রকাশ করা ফ্যাশনে পরিণত হয়েছে। হাসপাতালে গিয়েছে সেখান থেকেও ছবি!

 

 

উল্লেখ্য, ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবিতে অভিনয় করার পর দর্শকদের নজর কেড়েছিলেন ভাগ্যশ্রী। পরে প্রযোজক-পরিচালকদের অগুনতি ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। ওই সিনেমার পর কেটে গেছে ৩৭ বছর। আজও দর্শকদের স্মৃতিতে রয়ে গেছেন এই অভিনেত্রী। বয়স ৫৬ বছর হলেও দরুণ ফিট তিনি।