NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

স্পাইডারম্যানে যোগ দিলেন সেডি সিঙ্ক


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ এএম

স্পাইডারম্যানে যোগ দিলেন সেডি সিঙ্ক

‘স্ট্রেঞ্জার থিংস’ দিয়ে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন অভিনেত্রী সেডি সিঙ্ক। তিনি এখন মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে যোগ দিয়েছেন। ‘স্পাইডার ম্যান ৪’ ছবিতে টম হল্যান্ডের সাথে স্ক্রিন শেয়ার করবেন। সেখানে তিনি কিশোর স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করবেন।

এখনো নিশ্চিত হয়নি যে সিঙ্ক কোন চরিত্রে অভিনয় করবেন। তবে ডেডলাইন জানিয়েছে, তার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ হবে। তারা আরও উল্লেখ করেছে, সিঙ্ক ছবিটিতে ‘এক্স-ম্যান’র মিউট্যান্ট জিন গ্রে চরিত্রে অভিনয় করতে পারেন। পূর্বে ফ্যামকি জানসেন ও সোফি টার্নার এই চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলেছিলেন।

 

তবে সেডি সিংকের যোগ দেয়ার ব্যাপারে মার্ভেল স্টুডিওস ও সনি পিকচার্স কেউ মুখ খুলেনি।

 

ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন ‘স্পাইডার ম্যান ৪’ পরিচালনা করছেন। তিনি এই সিরিজের প্রথম তিনটি চলচ্চিত্র পরিচালনা করা জন ওয়াটসের জায়গায় দায়িত্ব নিয়েছেন।

 

ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ৩১ জুলাই।