NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

জাতিসংঘ মহাসচিবের সফরে থাকছে যেসব কর্মসূচি


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ এএম

জাতিসংঘ মহাসচিবের সফরে থাকছে যেসব কর্মসূচি

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় চার দিনের সফরে ঢাকা আসছেন। চার দিনের সফর হলেও তিনি মূলত ১৪ ও ১৫ মার্চ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

বুধবার (১২ মার্চ) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 

তিনি জানান, ১৪ মার্চ শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন জাতিসংঘের মহাসচিব। এরপর তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখানে রোহিঙ্গা শিশুদের সঙ্গে তার একটি অনুষ্ঠান রয়েছে। রোহিঙ্গাদের খাদ্য ও পুষ্টি সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে একটি প্রেজেন্টেশন দেখানো হবে। এরপর তিনি রোহিঙ্গাদের কালচারাল সেন্টারে বিভিন্ন কর্মসূচি দেখবেন। এছাড়া তিনি তরুণ রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন। তিনি কক্সবাজারে একটি লার্নিং সেন্টারও পরিদর্শন করবেন। এরপর ওইদিনই তিনি ঢাকায় ফিরবেন।

শফিকুল আলম আরও জানান, পরদিন শনিবারও (১৫ মার্চ) জাতিসংঘের মহাসচিব ব্যস্ত সময় কাটাবেন। তিনি এদিন সকালে ঢাকায় জাতিসংঘের অফিস পরিদর্শন করবেন। দুপুরে ঐকমত্য কমিশন ও নাগরিক কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি এক সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করবেন। রাতে তিনি তার সম্মানে প্রধান উপদেষ্টার আয়োজনে এক ডিনার পার্টিতে যোগ দেবেন। পরদিন ১৬ মার্চ ঢাকা ত্যাগ করবেন আন্তোনিও গুতেরেস।

 

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।