NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

কিংবদন্তি অভিনেত্রী বৈজয়ন্তীমালার ‘মৃত্যু’র গুজব, ছেলে বললেন ‘ভুয়া’


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩২ এএম

কিংবদন্তি অভিনেত্রী বৈজয়ন্তীমালার ‘মৃত্যু’র গুজব, ছেলে বললেন ‘ভুয়া’

হঠাৎ করেই সোশ্যালে ছড়িয়ে পড়ে ‘কিংবদন্তি অভিনেত্রী বৈজয়ন্তীমালা আর নেই’। স্বভাবতই প্রবীণ অভিনেত্রীর মৃত্যুর খবরে তোলপাড় বিনোদন দুনিয়া।

এমন খবর ছড়িয়ে পড়লে সেটিকে ভুয়া ও গুজব বলে জানান অভিনেত্রীর ছেলে সুচিন্দ্রা বালি। অনুরাগীদের আশ্বস্ত করে এক ফেসবুক পোস্টে বৈজয়ন্তীমালাপুত্র জানান, তার মা পুরোপুরি সুস্থ রয়েছেন।

 

 

সুচিন্দ্রা বালা নলেন, ‘ড. বৈজয়ন্তীমালা বালি সম্পূর্ণভাবে সুস্থ এবং বাকি যা কিছু রটেছে মায়ের মৃত্যুর খবর বলে, সেগুলো সব ভুয়া।’ 

Vyjayanthimala Bali Is Alive Son Suchindra Bali Confirms | Bollywood Bubble
ড. বৈজয়ন্তীমালা বালি

হিন্দি সিনেমার স্বর্ণযুগের এই অভিনেত্রীকে সম্প্রতি মঞ্চে পারফর্ম করতে দেখা গেছে। চলতি বছরের জানুয়ারি মাসেই চেন্নাইয়ের কলা প্রদর্শনীতে ভরতনাট্যম পরিবেশন করেছিলেন তিনি। তখনও তিনি বেশ সুস্থ ছিলেন।

তার পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছে নবীন প্রজন্মও। পদ্মভূষণও পেয়েছেন অভিনেত্রী। কিংবদন্তি ধ্রুপদী নৃত্যশিল্পী হিসেবেও পরিচিত হওয়া সত্ত্বেও তার অভিনয় মুগ্ধ করেছে প্রজন্মের পর প্রজন্মকে। 

 

বৈজয়ন্তীমালা অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দেবদাস’ (১৯৫৫), ‘নয়া দৌর’ (১৯৫৭), ‘মধুমতী’ (১৯৫৮), ‘জুয়েল থিফ’ (১৯৬৭) এবং ‘সঙ্গম’ (১৯৬৪) ইত্যাদি।