NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

ইতিহাস গড়ে পিএসভির জালে গোলবন্যা আর্সেনালের


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ এএম

ইতিহাস গড়ে পিএসভির জালে গোলবন্যা আর্সেনালের

ইংলিশ প্রিমিয়ার লিগে অবস্থান যাই হোক, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বেশ দাপটই দেখাচ্ছে আর্সেনাল। শেষ ষোলোর প্রথম লেগের লড়াইয়ে ডাচ ক্লাব পিএসভি আইন্দোভেনের মাঠে গিয়ে রীতিমত গোলোৎসবে মেতেছিলো গানাররা। সে সঙ্গে গড়েছে রেকর্ড।

স্বাগতিকদের আর্সেনাল হারিয়েছে ৭-১ গোলের বিশাল ব্যবধানে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নকআউট পর্বে এতবড় ব্যবধানে এর আগে আর কখনো জেতেনি কেউ। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের যে কোনো পর্যায়ে অ্যাওয়ে ম্যাচে এটা আর্সেনালের সবচেয়ে বড় জয়ের রেকর্ড।

 

প্রথমার্ধে ১৩ মিনিটের ব্যবধানে তিনবার পিএসভির জালে বল জড়ায় আর্সেনাল। দ্বিতীয়ার্ধে গিয়ে আরও চার গোল করে তারা। ম্যাচের ১৮তম মিনিটেই গোলের সূচনা করেন ডাচ ফুটবলার ইউরিয়েন টিম্বার। তিন মিনিট পর দ্বিতীয় গোল করেন টিনেজ ফুটবলার ইথান এনওয়ানেরি। ৩১তম মিনিটে আর্সেনালের হয়ে তৃতীয় গোল করেন মিকেল মেরিনো।

৪৩তম মিনিটে পেনাল্টি পায় পিএসভি। সেখান থেকে একটি গোল পরিশোধ করেন নোয়া লাঙ। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান ৪-১ করেন মার্টিন ওডেগার্ড। একমিনিট পরই আবার গোল। ৫-১ ব্যবধান তৈরি করেন লিয়ান্দ্রো ত্রোসার্ড। ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে ৬ষ্ঠ গোল করেন মার্টিন ওডেগার্ড।

 

৮৫তম মিনিটে পিএসভির পরাজয়ের কফিনে শেষ পেরেক মেরে সপ্তম গোল করেন রিকার্ডো ক্যালাফিওরি। সে সঙ্গে রেকর্ড গড়ে তারা। চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে প্রথম ক্লাব হিসেবে ৭ গোল করে আর্সেনাল। শেষ পর্যন্ত এই ১-৭ গোলের ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল এবং পিএসভি।