NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

এবার শুটিং থেকে ফেরার পথে ছিনতাইয়ের শিকার অভিনেতা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ এএম

এবার শুটিং থেকে ফেরার পথে ছিনতাইয়ের শিকার অভিনেতা

শুটিং থেকে ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েছেন অভিনেতা হারুন রশিদ। গতকাল শনিবার দিবাগত রাতে ১১টার দিকে রাজধানীর ৩০০ ফিটে এ ঘটনা ঘটে। অভিনেতা সামাজিক মাধ্যম ফেসবুকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘ছিনতাইকারী ভাইয়েরা নাটক করি বলে মোবাইলটা দিয়া গেছে।’

অভিনেতা একটি পোস্টে লেখেন, ‘কাঞ্চন ৩০০ ফিট থেকে কুড়িল বিশ্বরোড রাত বিরাতে সাবধানে। আজকে আমি কট খেয়েছি কাল আপনি খেতে পারেন। ওই রোডে রাতে সিএনজি স্টার্ট বন্ধ হলে ধরে নেবেন আপনি কট। যেমনটা আমার হয়েছে। শরীরের উপর দিয়া যায় নাই টাকার ওপর দিয়ে গেছে। নাটক করি বলে মোবাইলটা দিয়া গেছে। ধন্যবাদ ছিনতাইকারী ভাইয়েরা।’

 

সহকর্মীদের সতর্ক করার উদ্দেশ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন উল্লেখ করে অভিনেতা বলেন, ‘আমি স্ট্যাটাস দিয়েছি এই কারণে যে আমাদের মিডিয়ার ভাই-বোনরা কেউ যেন এই ভুলটা না করে।’

বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে হারুন রশিদ জানান, ‘রাত বিরাতে কোথাও যাই না। গেলে ইউনিটের গাড়ি ব্যবহার করি। গতকালকেও ওরা ইউনিটের গাড়িতে যেতে বলছিল। কিন্তু আমি ভাবলাম ইউনিটের গাড়িতে গেলে রাত দুইটা-তিনটা বাজবে। তাই একা আসছিলাম। আর এই পরিস্থিতির সম্মুখীন হলাম।

 

এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘নিয়ে কিছুই হবে না। আমি নীলা মার্কেটের সামনে পুলিশের গাড়িও দেখেছি। তাদের সঙ্গে কথা বলিনি। চলে এসেছি। এগুলো এখন অহরহ হচ্ছে। আমার কাছে খুব স্বাভাবিক ব্যাপার মনে হয়েছে। তবে ভয় পেয়েছি। কেননা কোপ টোপ যদি দিয়ে বসতো, সেই ভয় ছিল। ট্রমাটাইজড হয়ে গিয়েছিলাম। আধ ঘণ্টা রাস্তার মধ্যে বসে ছিলাম। কাউকে যে ফোনে কল করব, ব্যাগটা নিয়ে যে হাঁটব, অন্ধকার থেকে একটু আলোতে যাব সেই শক্তিও ছিল না।’

 

হারুন রশিদ বেশ জনপ্রিয় অভিনেতা। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও কাজ করেন। বিভিন্ন নাটক, সিনেমা হাস্যরসাত্মক চরিত্রে বেশি দেখা যায় তাকে।