NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

দুর্যোগে রোটারিসহ মানবিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান


খবর   প্রকাশিত:  ১৭ নভেম্বর, ২০২৩, ০৫:৪৪ পিএম

>
দুর্যোগে রোটারিসহ মানবিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ করোনা মহামারিসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে রোটারিসহ মানবিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সফররত রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট জেনিফার ই জোনস বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে জেনিফার ই জোনস রোটারি ইন্টারন্যাশনালের কার্যক্রম সম্পর্কে আবদুল হামিদকে অবহিত করেন। 

জোনস বাংলাদেশে রোটারি ইন্টারন্যাশনালের বিভিন্ন কার্যক্রমও তুলে ধরেন। এ ছাড়া করোনা মোকাবিলায় সরকারের গৃহীত কর্মসূচিরও প্রশংসা করেন তিনি।

জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ গোটা বিশ্বকে অনেক বেশি অসহনীয় করে তুলছে উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ এসব সমস্যার সমাধানে রোটারিয়ানদের আরও বেশি অবদান রাখার আহ্বান জানান। 

রাষ্ট্রপ্রধান বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিভিন্ন দেশের সরকার ও নাগরিকদের মধ্যে অংশীদারত্ব বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের উপর নির্ভরশীল না হয়ে সমাজের বিত্তবানদের উদ্যোগ নেওয়ার প্রতি তাগিদ দেন। এ সময় সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।