NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

থাইল্যান্ডে পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১৮


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:০৫ এএম

থাইল্যান্ডে পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১৮

থাইল্যান্ডে একটি পর্যটকবাহী বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় অন্তত ১৮ জন নিহত এবং আরও ২৩ জন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে স্থানীয় সময় বুধবার বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ওই দুর্ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটি উল্টে যায় এবং একটি খাদে পড়ে যায়। তিনি জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতরা সবাই প্রাপ্তবয়স্ক। বাসের যাত্রীরা শিক্ষা সফরে গিয়েছিলেন।

 

পুলিশ জানিয়েছে, চালকসহ ওই বাসটিতে থাকা ৪৯ আরোহীর সবাই থাই নাগরিক। সামাজিক মাধ্যমে বেশ কিছু পোস্টে দেখা গেছে, প্রাচিনবুরি প্রদেশের ঘটনাস্থলে কাজ করছেন উদ্ধারকর্মী এবং মেডিক্যাল কর্মীরা। রাজধানী ব্যাংক থেকে ঘটনাস্থলের দূরত্ব ১৫৫ কিলোমিটার (৯৬ মাইল)।

এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। তিনি জানিয়েছেন, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 

সামাজিক মাধ্যমে এক্সে এক পোস্টে তিনি বলেন, যদি দেখা যায় যে গাড়িটি নির্ধারিত মান পূরণ করেনি কিংবা এ বিষয়ে কোনো ধরনের অবহেলা ছিল তাহলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা বলেন, দুর্ঘটনা এবং ক্ষয়ক্ষতি এড়াতে ব্যবহারের আগে গাড়ি অবশ্যই নিরাপদ বলে প্রমাণিত হতে হবে এবং নির্ধারিত মাপকাঠি অতিক্রম করতে হবে।

সড়কের বেহাল দশা এবং গাড়ির নিরাপত্তায় দুর্বল ব্যবস্থাপনার কারণেই দেশটিতে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটছে।
২০২৩ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার ১৭৫ সদস্য দেশের ওপর যে জরিপ চালায়, তাতে দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটি নবম স্থানে জায়গা করে নিয়েছিল।

 

গত বছর দেশটিতে গ্যাস সিলিন্ডার লিক হয়ে একটি স্কুল বাসে আগুন ধরে যাওয়ার ঘটনায় ১৬ শিক্ষার্থীসহ ২৩ জন নিহত হয়।