NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

যুক্তরাষ্ট্রের ২৯ মিলিয়ন ডলারের তথ্য নেই এনজিও ব্যুরোর কাছে


খবর   প্রকাশিত:  ১৮ মার্চ, ২০২৫, ০৯:৪৯ পিএম

যুক্তরাষ্ট্রের ২৯ মিলিয়ন ডলারের তথ্য নেই এনজিও ব্যুরোর কাছে

বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের ২৯ মিলিয়ন ডলারের অর্থায়নের তথ্য এনজিও ব্যুরোর কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২৯ মিলিয়ন ডলার দেশে আসার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ বিষয়ে এনজিও ব্যুরোর কাছে কোনো তথ্য নেই। এ বিষয়ে সরকারের কাছেও যথেষ্ট তথ্য নেই।

 

সম্প্রতি এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে আমেরিকা ২৯ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। তিনি জানান, মাত্র ২ সদস্যের একটি অপরিচিত বাংলাদেশি ফার্ম এই সহায়তা পেয়েছে।

তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে ২৯ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে এমন একটি ফার্মকে, যার নাম আগে কেউ শোনেনি। ২৯ মিলিয়ন ডলারের চেক দেওয়া হয়েছে।

ওই সংস্থায় মাত্র দুজন কাজ করেন। আমি মনে করি তারা খুশিই হয়েছেন। শিগগিরই তাদের ছবি বড় কোনো বিজনেস ম্যাগাজিনে ছাপবে।’

 

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, বাংলাদেশ-এসপিএল প্রকল্পটি ইউএসএআইডি ও ডিএফআইডির অর্থায়নে পরিচালিত হচ্ছিল।

এর লক্ষ্য ছিল রাজনৈতিক দলগুলোর দক্ষতা বৃদ্ধি, দল ও জনগণের মধ্যে সংযোগ শক্তিশালী করা এবং রাজনৈতিক সহিংসতা কমানো।

 

শনিবার ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) ডোনাল্ড ট্রাম্প বলেন, বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার গেছে রাজনৈতিক পরিমণ্ডলকে শক্তিশালীকরণ ও তাদের সহায়তা করতে; যাতে তারা উগ্র বামপন্থীদের ভোট দিতে পারেন।’