NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত


খবর   প্রকাশিত:  ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৩৪ পিএম

পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত

পরিবেশবান্ধব পাটজাত পণ্য, বিশেষ করে পাটের ব্যাগের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ও ব্যাগের ব্যাপক প্রচলনের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনসহ (বিজেএমএ) সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ উপদেষ্টার অফিস কক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

 

এই ওয়ার্কিং গ্রুপ দেশের বাস্তব অবস্থা পর্যালোচনা করে কোন কোন পণ্য ও দ্রব্যে পর্যায়ক্রমে পাটের ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করা যায় সে বিষয়ে সরকারের কাছে মতামত উপস্থাপন করবে।

এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার পরিবেশ সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার এ বিষয়ে নীতিগত সহায়তা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, পাটের ব্যাগের উৎপাদন ও ব্যবহার বাড়ানোর মাধ্যমে আমরা প্লাস্টিক দূষণ কমিয়ে একটি টেকসই ভবিষ্যৎ গড়তে পারি।

 

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশে পরিবেশবান্ধব পাটজাত পণ্য, বিশেষ করে পাটের ব্যাগের ব্যাপক প্রচলনে পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পাট মন্ত্রণালয়। এই কাজে তিনি সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

 

বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, পরিবেশ মন্ত্রণালয়ের উপ-সচিব রুবিনা ফেরদৌসীসহ বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হোসেনের নেতৃত্বে সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।