NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ন্যাটোর সদস্যপদের বিনিময়ে আমি পদত্যাগ করতে রাজি: জেলেনস্কি


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:০৭ এএম

ন্যাটোর সদস্যপদের বিনিময়ে আমি পদত্যাগ করতে রাজি: জেলেনস্কি

স্থায়ী শান্তি কিংবা সামরিক জোট ন্যাটোতে যোগদানের জন্য দরকার হলে প্রেসিডেন্ট পদ ছেড়ে দেবেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবের উত্তরে এই মন্তব্য করেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায় সংবাদ সম্মেলনে জেলেনস্কিকে প্রশ্ন করা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কী ধরনের নিশ্চয়তা চান তিনি? আর শান্তির জন্য যদি প্রেসিডেন্ট পদ থেকে তাকে সরে যেতে বলা হয়, তাহলে তিনি কি তা মেনে নেবেন?

 

এ প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, হ্যাঁ, এর মাধ্যমে যদি ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা হয়, তাহলে আমি খুশি মনেই মেনে নেবো। আপনি যদি চান আমি চেয়ার ছেড়ে দিই, তবে আমি এটি করতে প্রস্তুত। এটি আমি ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার বিনিময়েও করতে পারি।

এই মুহূর্তে ইউক্রেনের নিরাপত্তা নিয়েই বেশি ভাবছেন বলে জানান জেলেনস্কি। আলাপের শুরুতেই ইউক্রেন ইস্যু নিয়ে ইউরোপীয় নেতাদের বৈঠকের ব্যাপারে কথা বলেন প্রেসিডেন্ট।

 

জেলেনস্কি বলেন, ইউরোপের নেতারাও নিরাপত্তা নিয়েই সোমবার (২৪ ফেব্রুয়ারি) কথা বলবেন। তারা বছরের পর বছর ধরে কথা বলবেন না। তারা কথা বলবেন কয়েক সপ্তাহ। ইউরোপের মতো আমেরিকারও সহায়তা দরকার ইউক্রেনের।

 

এদিকে, এক রাতেই ইউক্রেনে আড়াই শতাধিক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। তিন বছর আগে যুদ্ধ শুরুর পর থেকে একদিনে এটাই সর্বোচ্চ ড্রোন হামলার ঘটনা। রোববার ইউক্রেনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। যুদ্ধ শুরুর তিন বছর পূর্ণ হওয়ার ঠিক আগে এই হামলা হলো।

সূত্র: বিবিসি