NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

আজ মেহজাবীনের গায়ে হলুদ, কাল বিয়ে


খবর   প্রকাশিত:  ২৩ মার্চ, ২০২৫, ০৯:২২ পিএম

আজ মেহজাবীনের গায়ে হলুদ, কাল  বিয়ে

অবশেষে সব কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করতে যাচ্ছেন ছোটপর্দার বড় তারকা মেহজাবীন চৌধুরী। পাত্র দীর্ঘদিনের প্রেমিক পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব। আজ ২৩ ফেব্রুয়ারি শুরু হয়েছে গায়ে হলুদের অনুষ্ঠান। কাল হবে বিয়ের আনুষ্ঠানিকতা।

জানা গেছে, আজ সকাল থেকেই গায়ে হলুদের সাজে সেজেছেন কনে মেহজাবীন। শোবিজের অনেকে অংশ নিচ্ছেন আজকের আয়োজনে। বেশ নিয়ন্ত্রণের মধ্যেই থাকতে হবে নিমন্ত্রিত অতিথিদের। তোলা যাবে না ছবি। করা যাবে না ভিডিও। যাবেন, কনের গায়ে হলুদ ছোঁয়াবেন, আশীর্বাদ করবেন এবং খাওয়া দাওয়া ও আড্ডায় মেতে উঠবেন।

 

জানা যায়, রাজধানীর অদূরে একটি রিসোর্টে আজ সকাল ১০টায় মেহজাবীনের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে। চলবে সন্ধ্যা পর্যন্ত। একই ভেন্যুতে আগামীকাল বসবে বিয়ের আসর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে বিয়ে বাড়ির খানা ও আনন্দ।

লাক্স তারকা মেহজাবীন ও বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীবের প্রেমের গুঞ্জন অনেকদিনের। এরই মধ্যে মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে। মডেল ও টিভি অভিনেত্রী মেহজাবীন এখন চলচ্চিত্রের অভিনেত্রী। তার অভিনীত সিনেমা দেখেছেন বিশ্বমঞ্চের দর্শক-সমালোচকরাও। রাজীবও পরিচালক হিসেবে কুড়িয়েছেন প্রশংসা, প্রযোজক হিসেবেও করেছেন শুভযাত্রা।

 

জীবনের এই সময়টাকেই বেছে নিয়েছেন তারা বিয়ের জন্য। কাছের মানুষ ও ভক্তরা জানাচ্ছেন শুভেচ্ছা।