NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

শেখ পরিবারের নামে থাকা দুই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন


খবর   প্রকাশিত:  ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:২৮ পিএম

শেখ পরিবারের নামে থাকা দুই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে থাকা দুই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়টির সহকারী সচিব শেখ শফি উদ্দিন শেখ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত দুই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক অনুমোদিত হয়েছে। বর্তমান নাম শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা।

আর বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টেনিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, টুংগীপাড়া। 

 

প্রতিষ্ঠান দুটির পরিবর্তিত নাম ব্যবহারের ক্ষেত্রে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।