NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বাংলাদেশে পাঠানো ২৯ মিলিয়ন ডলার কারা পেয়েছে, জানালেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ৩১ মার্চ, ২০২৫, ১০:৩২ পিএম

বাংলাদেশে পাঠানো ২৯ মিলিয়ন ডলার কারা পেয়েছে, জানালেন ট্রাম্প

মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার জন্য ২৯ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বাংলাদেশের এমন একটি প্রতিষ্ঠানের কাছে এই টাকা গিয়েছে, যার নাম কেউ শোনেনি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মার্কিন অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের কর্ম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প এ কথা বলেন।

ক্ষোভ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে ২৯ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে এমন একটি প্রতিষ্ঠানকে, যার নাম কেউই শোনেনি।

২৯ মিলিয়ন ডলার! তারা চেক পেয়েছে। কল্পনা করতে পারো? তোমার একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে, এখানে-ওখানে ১০ হাজার ডলার করে পাও, আর তারপর হঠাৎ যুক্তরাষ্ট্রের সরকার থেকে ২৯ মিলিয়ন ডলার পেয়ে যাও! ওই প্রতিষ্ঠানে মাত্র দুজন লোক কাজ করে। দুজন! আমি মনে করি, তারা খুব খুশি, খুব ধনী হয়ে গেছে। শিগগিরই তারা একটা নামকরা বিজনেস ম্যাগাজিনের কভারে চলে আসবে, কারণ তারা বেশ ‘সফল’!’

 

বন্ধুরাষ্ট্র ভারতকে অর্থ সহায়তা দেওয়ার কথাও উল্লেখ করেন ট্রাম্প।

তিনি বলেন, আমরা ভারতকে ২১ মিলিয়ন ডলার দিচ্ছি ভোটারদের ভোটকেন্দ্রে আনার জন্য।

 

কিন্তু ভারত দাবি করছে তারা যুক্তরাষ্ট্র থেকে কোনো নির্বাচন সংক্রান্ত সহায়তা পায়নি। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ২০২২ সালে বাংলাদেশকে ২১ মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হয়েছিল, যা ইউএসএইডের ‘আমার ভোট আমার’ ও ‘নাগরিক প্রকল্পের’ আওতায় ছিল।