NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

মুক্তির ৫০ বছরে ‘ওরা ১১ জন’


খবর ডেস্ক//   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৪, ১১:১৮ এএম

>
মুক্তির ৫০ বছরে ‘ওরা ১১ জন’

স্বাধীন বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১ জন’। চলচ্চিত্রটি মুক্তির ৫০ বছর পূর্তি হতে যাচ্ছে বৃহস্পতিবার (১১ আগস্ট)। ঐতিহাসিক এই চলচ্চিত্রটি এখন চ্যানেল আই আর্কাইভে অন্তর্ভূক্ত। এটি মুক্তির ৫০ বছরপূর্তি উপলক্ষে এদিন (১১ আগস্ট) দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে ‘চ্যানেল আই’।

সকাল ৭টা ৩০ মিনিটে নিয়মিত আয়োজন ‘গান দিয়ে শুরু’তে থাকবে ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রে ব্যবহৃত দেশাত্মবোধক গানের পরিবেশনা। দুপুর ১২টা ৫ মিনিটে প্রচার হবে বিশিষ্ট নির্মাতা, লেখক এবং নাট্যকার অরুণ চৌধুরীর উপস্থাপনায় ‘বিশেষ ২৫ মিনিট’। এই অনুষ্ঠানের মাধ্যমে জানা যাবে চলচ্চিত্রটি সম্পর্কে বিস্তারিত তথ্য। দুপুর ১২টা ৩০ মিনিটে অনন্যা রুমার প্রযোজনায় থাকছে ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রের প্রযোজক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে তারকাকথন-এর বিশেষ পর্ব। দুপুর ১টা ২০ মিনিটে নিয়মিত আয়োজন ‘এবং সিনেমার গান’-এ প্রচার হবে ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রের গান। দুপুর ৩টা ৩০ মিনিটে দেখা যাবে ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী। এর পরই প্রচার হবে চলচ্চিত্রটির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনয়শিল্পী চিত্রনায়িকা নূতনের অংশগ্রহণে আবদুর রহমানের উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান।