NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

দুবাইয়ে সব বেসরকারি স্কুলে আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৪৮ পিএম

দুবাইয়ে সব বেসরকারি স্কুলে আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক

দুবাইয়ের সব বেসরকারি স্কুলে আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। সেখানের নলেজ ও হিউম্যান ডেভলপমেন্ট অথরিটি (কেএইচডিএ) এই নতুন নিয়ম চালু করেছে। বলা হয়েছে, দুবাইয়ের সব বেসরকারি স্কুল ও শৈশব কেন্দ্রগুলোতে ছয় বছর বয়স পর্যন্ত শিশুদের আরবি ভাষা শিক্ষা দিতে হবে।

কেএইচডিএ জানিয়েছে, প্রথম ধাপে চার থেকে ছয় বছর বয়সী শিশুদের এই নীতির আওতায় নিয়ে আসা হবে। আসন্ন বছরগুলোতে আরও নতুন ধাপ ঘোষণা করা হবে।

 

এই নীতিমালাটি শিশুদের ছোটবেলা থেকেই আরবি ভাষার দক্ষতা বিকাশের সুযোগ প্রদানের জন্য তৈরি করা হয়েছে। পাশাপাশি আরবি শেখাকে মজাদার ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করে তোলাও এর লক্ষ্য।

কেএইচডিএ-এর শিক্ষা মান নিশ্চিতকরণ সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ফাতমা বেলরেহিফ বলেন, আরবি হলো সংযুক্ত আরব আমিরাতের সাংস্কৃতিক পরিচয়ের কেন্দ্রবিন্দু এবং আমাদের সকল শিশুদের শিক্ষার প্রাথমিক পর্যায় থেকেই ভাষার প্রতি ভালোবাসা জাগিয়ে তোলা অপরিহার্য।

 

তিনি বলেন, আমাদের লক্ষ্য কেবল আমিরাত ও আরবি ভাষাভাষী শিশুদের জন্য নয়, বরং অ-স্থানীয় ভাষাভাষী শিশুদের জন্যও ছোটবেলা থেকেই সংযুক্ত আরব আমিরাতের সংস্কৃতি এবং ঐতিহ্যের সমৃদ্ধি অনুভব করানো। এটি তাদের বসবাসকারী দেশের সঙ্গে একটি শক্তিশালী সংযোগ গড়ে তুলতে সাহায্য করবে।

 

এই নতুন নিয়ম সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে। তবে শিক্ষাবর্ষের ভিন্নতার কারণে অনেক প্রতিষ্ঠানে ২০২৬ সালের এপ্রিলেও কার্যকর হতে পারে।

সূত্র: গাল্ফ নিউজ