NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

পর্দায় ‘সৌরভ গাঙ্গুলি’ হচ্ছেন রাজকুমার রাও


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৫৬ এএম

পর্দায় ‘সৌরভ গাঙ্গুলি’ হচ্ছেন রাজকুমার রাও

ভারতের সাবেক সফল ক্রিকেটার এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির বায়োপিক নির্মিত হবার ঘোষণার পর থেকে নানা গুঞ্জনই ডাল পালা মেলেছে। পর্দায় সৌরভ গাঙ্গুলির ভূমিকায় অভিনয়ের দৌড়ে এগিয়ে ছিলেন বলিউড তারকা রণবীর কাপুর, আয়ুষ্মান খুরানার নাম।

তবে এবার খবর, বায়োপিকে সৌরভের ভূমিকায় অভিনয় করবেন রাজকুমার রাও। এমনটা নিশ্চিত করেছেন সৌরভ গাঙ্গুলি নিজেই।

তবে শুটিংয়ের সময়সূচি নিয়ে কিছু জটিলতা থাকায় ছবিটি পর্দায় আসতে অন্তত এক বছরের বেশি সময় লাগবে বলে জানা গেছে।

 

সম্প্রতি বর্ধমানের এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে কথা বলেছেন তিনি। এসময় সৌরভ গাঙ্গুলি বলেন, ‘শুনেছি, রাজকুমার রাও আমার চরিত্রে অভিনয় করবেন। তবে শুটিংয়ের সময় ঠিক করা নিয়ে কিছু সমস্যা আছে, তাই সিনেমা মুক্তি পেতে এক বছরের বেশি সময় লাগবে।

 

‘প্রিন্স অব কলকাতা’ সৌরভ গাঙ্গুলির ক্রিকেটযাত্রা নিয়ে বায়োপিকটি প্রযোজনা করছে পরিচালক লাভ রঞ্জনের প্রযোজনা সংস্থা লাভ ফিল্মস।

জানা গেছে, সিনেমাটির কাজ এখনও প্রাথমিক স্তরে রয়েছে। কবে মুক্তি পাবে, বা বাকি অভিনয়শিল্পী কারা থাকবেন এসব বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

এদিকে, রাজকুমার রাওয়ের হাতে রয়েছে আরও কিছু বড় প্রজেক্ট।

খুব শিগগিরই তাকে দেখা যাবে ‘ভুল চুক মাফ’ ছবিতে, যেখানে তার বিপরীতে রয়েছেন ওয়ামিকা গাব্বি। এছাড়াও ২০২৫ সালের ২০ জুন মুক্তি পেতে চলেছে তার গ্যাংস্টার ড্রামা ‘মালিক’।