NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

৪৭ থেকে ৫২, ৭১ থেকে ২৪ একই সূত্রে গাঁথা : সারজিস


খবর   প্রকাশিত:  ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৩৪ পিএম

৪৭ থেকে ৫২, ৭১ থেকে ২৪ একই সূত্রে গাঁথা : সারজিস

তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়বে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘আমরা বিশ্বাস করি ৪৭ থেকে ৫২, ৭১ থেকে ২৪ একই সূত্রে গাঁথা। এ বাংলাদেশের ২৪ এর স্পিরিটকে ধারণ করে ৫২ ও ৭১ দ্বারা উজ্জীবিত হয়ে তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়বে।

 

তিনি বলেন, ‘এটাই হচ্ছে আজকে আমাদের শপথ। জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবসে আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি।’

তিনি আরো বলেন, ‘আমরা মনে করি ১৯৫২ সালে আমাদের পূর্বসূরীরা রাজপথে ভাষার দাবিতে নেমেছিল। তাদের খুব বাধা দেওয়া হয়েছিল, প্রতিরোধ করা হয়েছিল।

১৪৪ ধারা জারি করা হয়েছিল। যৌক্তিক দাবিতে লড়াই করা যখন আমাদের রক্তে তখন জীবন দিয়ে আমরা আমাদের ভাষার দাবি আদায় করে নিয়েছি। একইভাবে ২০২৪ সালে বাংলাদেশের ছাত্র জনতা যোগ করা রাজপথে নেমেছে, তখন আবারও আমাদের বাধা দেওয়া হয়েছে।’

 

সারজিস বলেন, ‘আমাদের প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে।

যৌক্তিক দাবিতে আমাদের গর্বিত উত্তরসূরীদের মতো আমরা আবারও রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা স্বৈরাচারকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি। খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় করে নিয়েছি।’