NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

বক্স অফিসে তাণ্ডব, ৬ দিনে কত আয় করল ‘ছাভা’?


খবর   প্রকাশিত:  ২৭ মার্চ, ২০২৫, ১২:৪০ এএম

বক্স অফিসে তাণ্ডব, ৬ দিনে কত আয় করল ‘ছাভা’?

ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর নির্ভর করে বানানো ঐতিহাসিক চলচ্চিত্র ‘ছাভা’ মুক্তি পেয়েছে শুক্রবার। ভিকি কৌশল ও অক্ষয় খান্না অভিনীত সিনেমাটি মুক্তির পর থেকেই দখলে নিয়েছে ভারতীয় বক্স অফিস। মাত্র ৬ দিনেই দুইশ কোটি ছুঁই ছুঁই সিনেমাটির।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, ‘ছাভা’ ষষ্ঠ দিনে ভারতে ৩২ কোটি টাকা আয় করেছে।

যার ফলে ঐতিহাসিক এই সিনেমার মোট আয় দাঁড়িয়েছে ১৯৭ কোটি টাকা। মুক্তির প্রথম দিন ৩১ কোটি টাকা আয় দিয়ে যাত্রা শুরু করে ছাভা। দ্বিতীয় দিন আয় তুলে নেয় ৩৭ কোটি। তৃতীয় দিন ৪৮.৫ কোটি, চতুর্থ দিন ২৪ কোটি, পঞ্চম দিন ২৫.২৫ কোটি ও ষষ্ঠ দিন ৩২ কোটি (প্রাথমিক রিপোর্ট) টাকা ঘরে তোলে সিনেমাটি।
ছয় দিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১৯৭ কোটি টাকা। বিশ্বব্যাপী বক্স অফিস থেকে ২৫০ কোটি টাকার বেশি আয় তুলে নিয়েছে।

 


 

‘ছাভা’ ২০২৫ সালের প্রথম সিনেমা হতে চলেছে যা ভারতীয় বক্স অফিসে ২০০ কোটির আয় অতিক্রম করেছে। মুক্তির প্রথম দিন উদ্বোধনী আয়ের দিক থেকেও বছর সেরার রেকর্ড এখন ছাভার ঘরেই।

 

এদিকে, ছাভায় অভিনয়ের জন্য প্রশংসায় ভাসছেন ভিকি কৌশল। সম্ভাবি মহারাজের চরিত্রে অভিনেতা নিজেকে রীতিমতো সপে দিয়েছেন বলা যায়। এই চরিত্রের জন্য ভিকি নিজের ওজন ১০০ কেজি করেছিলেন। শিখেছিলেন লাঠি খেলা। বাদ যায়নি ঘোড়া চালানোও।

শুধুই কি তাই? কানে ফুটো পর্যন্ত করান তিনি। অন্যদিকে অক্ষয় খান্নাও আওরঙ্গজেবের চরিত্রে রেখেছেন আইকনিক ছাপ। দর্শকের পাশাপাশি অভিনয়ের জন্য সমালোচকদেরও প্রশংসা কুড়াচ্ছে ছাভা। 

 


 

ছাভায় ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে দেখা গেছে ভিকি কৌশলকে। তাঁর স্ত্রীর চরিত্রে রয়েছেন রাশ্মিকা মান্দানা। মোঘল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে দেখা মিলেছে অক্ষয় খান্নার। সিনেমাটির পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকর এবং প্রযোজনা করেছেন দীনেশ বিজন।