NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

শহীদ মিনারে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই : ডিএমপি কমিশনার


খবর   প্রকাশিত:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৩২ পিএম

শহীদ মিনারে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই : ডিএমপি কমিশনার

মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ ‍মিনারে কয়েক স্তরের নিরাপত্তা ব্যব্স্থা নেওয়া হয়েছে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।


 

বৃহস্পতিবার মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, তিন ধাপে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়া হবে।

এর মধ্যে ভিভিআইপি ও ভিআইপিরা ফুল দেবেন রাত ১২টা ১ মিনিট থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত। ১২টা ৪০ মিনিটে জনসাধারণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী গেট উন্মুক্ত করে দেওয়া হবে। রাতে যারা আসবেন, তারা নির্দিষ্ট সময়েই আসার অনুরোধ করছি। বেদীতে ফুল দেওয়ার সময় শৃঙ্খলা বজায় রাখতে হবে।
নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।

 


 

তিনি আরো বলেন, ২১শে ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত পুলিশ সদস্যরা এ এলাকায় কড়া নিরাপত্তায় সচেষ্ট থাকবে। দুর্ঘটনা এড়াতে সচেতন থাকব আমরাও। তবে মোবাইল, মানিব্যাগসহ মূল্যবান সামগ্রী নিজ নিজ দায়িত্বে রাখতে হবে।

এক কিলোমিটারের মধ্যে থাকবে মোবাইল টিম।
 
শহীদ মিনারকে কেন্দ্র করে জঙ্গি হামলারও আশঙ্কা নেই বলেও জানান তিনি।
 
আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো উল্লেখ করে সাজ্জাত আলী বলেন, পুলিশ সদস্যরা এখন পূর্ণ মনোবল নিয়ে কাজ করছেন।