NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

জনি ডেপই হবেন ক্যাপ্টেন জ্যাক স্প্যারো


খবর   প্রকাশিত:  ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:১৯ এএম

জনি ডেপই হবেন ক্যাপ্টেন জ্যাক স্প্যারো

হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‌‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’। এ সিরিজের সবগুলো সিনেমাই বিশ্বজুড়ে দর্শককে মুগ্ধ করেছ। ছবির প্রধান চরিত্র ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হিসেবে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন জনি ডেপ। গেল কয়েক বছরে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে ঝামেলায় জড়িয়ে বেশ বিতর্কে পড়ে যান তিনি। অ্যাম্বার তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ এনেছিলেন।

সেই সূত্রে তার অনেক কাজই বাতিল হয়ে গিয়েছিল। জ্যাক স্প্যারো চরিত্র থেকেও তিনি বাদ পড়েছিলেন। তবে সব মামলা মিথ্যে প্রমাণ হওয়ায় আপাতত জনি ডেপের কোথাও কাজ করতে কোনো সমস্যা নেই। তখন থেকেই ভক্তরা অপেক্ষায় আছেন জনি ডেপ আবারও ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হয়ে ফিরবেন বলে।

 

অবশেষে তাদের ইচ্ছা পূর্ণ হতে যাচ্ছে বলেই দাবি করছে হলিউডভিত্তিক গণমাধ্যমগুলো। নতুন গুঞ্জন উঠেছে, ডিজনি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে। ডেপকে আবার তারা ক্যাপ্টেনের চরিত্রে ফিরিয়ে আনবে। সবকিছু ঠিক থাকলে আগের পর্বগুলোর চেয়েও উপভোগ্য করে তৈরি হবে ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান ৬’।

পাইরেটস ফ্র্যাঞ্চাইজটি বিশ্বব্যাপী ৪.৫ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে। দর্শককে চমক দিয়ে সেই সাফল্য ধরে রাখতে চায় ডিজনি। দ্য ডিসইনসাইডারের খবর অনুযায়ী, সিরিজটির নতুন সিনেমার শুটিং শিগগিরই শুরু হবে। তবে ডিজনি এখনও প্লট বা কাস্টের বিষয়ে আনুষ্ঠানিক কিছু ঘোষণা দেয়নি।

 

পাইরেটস সিরিজটির প্রথম পর্ব ‘দ্য কার্স অব দ্য ব্ল্যাক পিয়ারল’ নাম নিয়ে ২০০৩ সালে মুক্তি পায়। সেখানে জনি ডেপ ছিলেন অনন্য চরিত্র জ্যাক স্প্যারো। তার সঙ্গে ছিলেন জিওফ্রে রাশ, কিরা নাইটলি এবং অরল্যান্ডো ব্লুম। এই ছবিটি ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে সফল। পরবর্তী ছবিগুলোও খুব ভালো ব্যবসা করেছে, তবে জনপ্রিয়তা প্রথমটির চেয়ে তুলনামূলক কম ছিল।

 

‘পাইরেটস ৬’ দিয়ে নতুন ইতিহাস তৈরি করতে চাইছে ডিজনি। সেজন্য তারা একটি আকর্ষণীয় গল্প বাছাই করেছে। থাকবে অনেক ভিএফএক্স ও সাউন্ডের জৌলুস। আশা করা হচ্ছে, নতুন অ্যাডভেঞ্চারে জ্যাক স্প্যারো ফিরবেন দুর্দান্ত প্রত্যাবর্তনে।