NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

১ যুগ একাই জন্মদিন উদ্‌যাপন করেন গোবিন্দর স্ত্রী


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৫৩ এএম

১ যুগ একাই জন্মদিন উদ্‌যাপন করেন গোবিন্দর স্ত্রী

বলিউড তারকা গোবিন্দর দাম্পত্য জীবন ৩৭ বছরের। তবে এখন কি সেই সম্পর্কের হিসেব পাল্টে গেছে! এ অভিনেতার স্ত্রী সুনীতা আহুজার সাম্প্রতিক মন্তব্যে অবশ্য সে রকমই ইঙ্গিত পাওয়া গেছে।

কয়েক মাস আগে গোবিন্দর স্ত্রী সুনীতা এক সাক্ষাৎকারে জানান, তিনি ও গোবিন্দ আলাদা বাড়িতে থাকেন। তবে এবার সুনীতা জানিয়েছেন, বিগত ১ যুগ ধরে জন্মদিন একাই পালন করছেন। একাই কেক কাটেন, সন্ধ্যা হলেই মদ পান শুরু করেন। এর পেছনের কারণও জানিয়েছেন গোবিন্দ পত্নী।

 

সুনীতা বরাবরই স্পষ্টভাষী। স্বামীর কথা কিংবা সন্তানদের কথা- সব কিছুই প্রকাশ্যে বলে দেন। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে সুনীতা জানান, মদের প্রতি তার ভালোবাসা রয়েছে। একটি নির্দিষ্ট ধরনের মদ খেতেই পছন্দ করেন। তবে প্রতিদিন যে মদ্যপান করেন, বিষয়টি এমন নয়। কোনো খুশির দিনে অথবা খেলা দেখতে দেখতে নিজে নিজে যেন মদের আসর জমান! এছাড়া প্রতি বোরবার মদ্যপানে বসেন সুনীতা। জন্মদিনেও একা থাকেন। কারণ সুনীতা মনে করে জীবনে তিনি একাই এসেছেন, একাই চলে যেতে হবে।

গোবিন্দর স্ত্রীর সুনীতা আরও বলেন, ‘আমি আমার ছেলে-মেয়েদের জন্মদিন উদযাপন করতে বেশ আনন্দ পাই। আর নিজের জন্মদিনে সকালে পূজা করি। মন্দিরে যাই, কখনো গুরুদ্বারে যাই। একা একা কেক কাটি। এরপর সন্ধ্যা ৮টা বাজলে মদের বোতল খুলে বসি। কারণ জন্ম ও মৃত্যু সবকিছুই তো একা একা হয়। কাউকে কাছে পাওয়া যায় না।’

 

জন্মদিন পালনের এ তথ্য গণমাধ্যমে প্রকাশিত হলে এটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। গোবিন্দ অনুরাগীরা প্রত্যাশা করছেন সব মান-অভিমান ভুলে গিয়ে তারা আবারও এক ছাদের নিচে বসবাস করবেন।