NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

অপারেশন ডেভিল হান্ট : ১০ দিনে গ্রেপ্তার ৫২৬৯


খবর   প্রকাশিত:  ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:১১ পিএম

অপারেশন ডেভিল হান্ট : ১০ দিনে গ্রেপ্তার ৫২৬৯

সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্টে’ নতুন করে আরো ৫২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত শনিবার রাত থেকে আজ সোমবার বিকেল পর্যন্ত ১০ দিনে সারা দেশে এই অভিযানে মোট ৫ হাজার ২৬৯ জনকে গ্রেপ্তার করা হলো।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আসামি গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এর মধ্যে রয়েছে ১টি পিস্তল, ১টি দেশীয় তৈরি শুটারগান ১টি পিস্তলের গুলির খোসা, ১টি লাল রঙের তাজা সিসার কার্তুজ, ২টি কার্তুজের খোসা, ১টি চাপাতি, ২টি রামদা, ১টি ছেনি, ২টি দা, ৪টি ছোরা, ১টি ধারালো চাকু, ২টি ধামা, ১টি স্টিলের তৈরি ব্যাটন, ১টি প্লাস ও ১টি খেলানা পিস্তল উদ্ধার করা হয়।

 

গাজীপুরে ছাত্র-জনতার ওপর আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণের ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় ‘অপারেশন ডেভিল হান্টের’ সিদ্ধান্ত হয়। ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণের শিকার হন ১৫-১৬ জন শিক্ষার্থী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, শিক্ষার্থীরা ওই রাতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে সেখানে গিয়েছিলেন।

তখন তাদের ওপর আওয়ামী সন্ত্রাসীরা আক্রমণ করে। এ ঘটনায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।