NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন রোহিত, উইকেটে আর্চার


খবর   প্রকাশিত:  ০৫ মার্চ, ২০২৫, ০৩:০৩ এএম

চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন রোহিত, উইকেটে আর্চার

এবারের চ্যাম্পিয়নস ট্রফি জিতবে ভারত। টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন রোহিত শর্মা। আর সর্বোচ্চ উইকেট শিকারি হবেন ইংল্যান্ডের জফরা আর্চার। এমনটাই মত অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইকেল ক্লার্কের।

 

 

বিয়ন্ড২৩ ক্রিকেট পডকাস্টে ক্লার্ক বলেন, ‘বেশ, আমি বলব ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে যাচ্ছে। তাদের অধিনায়কের পক্ষেও যাব, মনে করি সে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হবে।’

ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ও অস্ট্রেলিয়ার বোর্ডার-গাভাস্কার ট্রফিতে বেশ বাজে ফর্মের ভেতর দিয়ে গিয়েছিলেন রোহিত। তবে সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজের দ্বিতীয় ম্যাচে ১১৯ রান করেছিলেন রোহিত।

এটাই রোহিতের ওপর বাজি ধরার কারণ ক্লার্কের। ক্লার্ক বলেন, ‘সে রান করছে, বিষয়টা দেখে ভালো লাগল। তাকে ভারতের দরকার।’

 

চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডকে নিয়ে আশাবাদি না হলেও উইকেটে ক্লার্ক বাজি ধরেছেন ইংল্যান্ডের জফরা আর্চারের ওপর।

তিনি বলেন, ‘আমি আর্চারের কথা বলব। সে সবচেয়ে বেশি উইকেট নিবে। ইংল্যান্ডকে জানি, তারা ভালো করবে বলে মনে হচ্ছে না। কিন্তু আর্চার সুপারস্টার। সে ভালো খেলবে।

 

এর আগে অস্ট্রেলিয়া কিংবদন্তি রিকি পন্টিং ও রবি শাস্ত্রীর মতে, এবারের আসরে ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া ও ভারত। সেমিফাইনালিস্ট হিসেবে কেভিন পিটারসেন বেছে নিয়েছেন ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে। শোয়েব আখতার বেছে নিয়েছেন তিনটি—আফগানিস্তান ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ২০১৭ সালের শিরোপাজয়ী অধিনায়ক সরফরাজ খানের চার বাছাই অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান।