NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

৫০২ দিন পর গোল নেইমারের


খবর   প্রকাশিত:  ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:০২ এএম

৫০২ দিন পর গোল নেইমারের

গত জানুয়ারির শেষ দিকে সান্তোসে ফেরার পর, নেইমার অবশেষে তার বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন স্মরণীয় করে তুললেন। রোববার সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে আগুয়া সান্তার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এই গোল নেইমারের জন্য স্বস্তির, কারণ সান্তোসে ফিরে আসার পর এটি তার প্রথম গোল, যখন তার সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচনা হচ্ছিল।

 

৩৩ বছর বয়সী নেইমারের পেনাল্টি থেকে পাওয়া গোল পুরোটাই তার কৃতিত্বে। তিনিই আক্রমণ সূচনা করেন এবং প্রতিপক্ষের বক্সে ফাউল আদায় করেন। এরপর তার স্বভাবসুলভ থেমে শুরু করা দৌড়ের মাধ্যমে ১৪তম মিনিটে গোলরক্ষককে বোকা বানিয়ে স্কোরলাইন খোলেন।

এই গোলের মাধ্যমে নেইমার সান্তোসের হয়ে ২৩৪ ম্যাচে ১৩৯ গোলের মাইলফলকে পৌঁছান। ২০১৩ সালে এই ক্লাব ছেড়ে ইউরোপের ফুটবলে পা রাখার পর এটি তার প্রথম গোল। এর আগে, ২০২৩ সালের ৩ অক্টোবর সৌদি ক্লাব আল-হিলালের হয়ে তিনি শেষবারের মতো গোল করেছিলেন।

 

সৌদি লিগে এক বছরেরও বেশি সময় ধরে মাত্র সাত ম্যাচ খেলতে পেরেছিলেন নেইমার। চোটের ধাক্কায় তার পারফরম্যান্সও ক্ষতিগ্রস্ত হয়। সবমিলিয়ে ৫০২ দিন পর গোল পেলেন নেইমার।

 

রোববারের ম্যাচে শুধু গোলই নয়, একটি অ্যাসিস্টও করেন নেইমার, যা সান্তোসে ফেরার পর চার ম্যাচে তার প্রথম অ্যাসিস্ট। তার দল ম্যাচটি ৩-১ গোলে জিতে নেয়।