NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

গোল নেই মেসি-সুয়ারেজের, জয়হীন মিয়ামি


খবর   প্রকাশিত:  ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:১৭ পিএম

গোল নেই মেসি-সুয়ারেজের, জয়হীন মিয়ামি

নতুন মৌসুমের মূল প্রতিযোগিতার প্রস্তুতিসরূপ বেশকিছু ক্লাব ফ্রেন্ডলি ম্যাচ খেলছিল ইন্টার মিয়ামি। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ সময় আজ শনিবার সকাল সাড়ে ৬টায় অরল্যান্ডো সিটির মুখোমুখি হয় মিয়ামি। মূল খেলা শুরুর আগে এটিই ছিল ফ্লোরিডাভিত্তিক ক্লাবটির শেষ প্রস্তুতিমূলক ম্যাচ।

তবে শেষ ম্যাচটি ভালো হয়নি মিয়ামির। অরল্যান্ডো সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ক্লাবটি। ম্লান ছিলেন দলের মূল দুই তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ।

 

শনিবার রেমন্ড জেমস স্টেডিয়ামে দুইবার পিছিয়ে পড়ে মিয়ামি। শেষ মুুহূর্তের গোলে কোনোমতে ড্র করে ফিরেছে দলটি।

ম্যাচের ১৫ মিনিটে অরল্যান্ডো সিটিকে লিড এনে দেন মার্টিন ওজেডা। ২২ মিনিটে মিয়ামিকে সমতায় ফেরান নতুন চুক্তিবদ্ধ হওয়া তাদিও অ্যালেন্দে।

 

৫৪ মিনিটে আবারও লিড নেয় অরল্যান্ডো। এই গোল শোধ করতে মিয়ামিকে অপেক্ষা করতে হয় ৯৩ মিনিট পর্যন্ত। গোলটি করেন ফিফা ফুকো।

 

মিয়ামি মৌসুমের মূল খেলা শুরু করবে আগামী ১৯ ফেব্রুয়ারি, কনকাকাফ চ্যাম্পিয়ন্স ট্রফি কাপ দিয়ে। এরপর ২৩ ফেব্রুয়ারি এমএলএসের নিয়মিত খেলায় নিউইয়র্ক সিটির মুখোমুখি হবে মেসি-সুয়ারেজরা।