NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

হাসিনাকে ফেরাতে ভারতকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে ঢাকা


খবর   প্রকাশিত:  ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:০৫ এএম

হাসিনাকে ফেরাতে ভারতকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে ঢাকা

প্রত্যর্পণ চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। তিনি বলেন, কূটনৈতিক পত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রও পাঠানো হয়েছে।

তবে ভারতের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো জবাব দেওয়া হয়নি। তাদের থেকে উত্তরের আশা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন বাংলাদেশ ভারতকে দেবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ প্রতিবেদন বাংলাদেশের জন্য দেওয়া হয়েছে এবং এটি প্রকাশ্যেই আছে।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বিষয়ে তিনি বলেন, ‘দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার নেই ৫ মাস, নতুন হাইকমিশনার নিয়োগের জন‍্য আবেদন করেছি। তবে এখনো জবাব পাওয়া যায়নি।

তবে ৩-৪ মাসের বেশি সময় স্বভাবিক সময়।’